1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগে ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ, লাইসেন্স বাতিলের দাবি কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত ৪ লাকসামে জমিরিয়া নাছিরুল উলুম মাদরাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খলিলুর রহমান ও সালেহা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ উন্নয়ন কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মনোহরগঞ্জে কেউ মাফিয়া হতে চাইলে মুলার মতো তুলে ফেলবো – আবুল কালাম এমপি সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে শুভ জন্মদিন কবি ও গবেষক এনাম আনন্দ সংসদের প্রথম অধিবেশন আজ

আমি আর তুমি – সেলিনা আক্তার শিমু

এম.এ.মান্নান.মান্না:
  • প্রকাশিত: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে
দেখো দেখো আজ কেমন,
জ্যোৎস্নাভরা রাত।
চলো বসি দুজনে,
হাতে রেখে হাত।
এমন রাত আর,
পাবো না যেন ফিরে।
প্রকৃতির সব আয়োজন ,
তোমায় আমায় ঘিরে।
খোলা আকাশে আজ ,
কেমন যেন স্নিগ্ধ মায়ার আলো।
অপার্থিব সব কিছু ,
লাগছে ভীষণ ভালো।
চারিদিকে শোনা যায়,
ঝিঁ ঝিঁ পোকার ডাক।
রাতে কেবল নাচে ,
জোনাক ঝাঁকে ঝাঁক।
গাছের পাতায় হেলেদুলে,
বাতাস নেচে যায়।
মাতাল সুরে মাদল বাজে,
দুরের কোন সে গায়।
বাতাস জুড়ে মাতাল করা,
মাধবীলতার ঘ্রাণ।
তোমার গলায় উদাস করা,
গুনগুনানি গান।
তারাভরা আকাশ ,
বলে আমায় ডেকে।
সারাটারাত থাকো না ,
আমার সাথে জেগে।
দক্ষিনা বাতাস বুলিয়ে দিল ,
আমার এলো চুল।
বুঝতে আমার হলো না,
কোনো রকম ভুল।
কানের কাছে কে যে বলে,
এখন তবে যাই।
হঠাৎ দেখি তুমিতো আর,
আমার পাশে নাই।।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট