1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগে ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ, লাইসেন্স বাতিলের দাবি কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত ৪ লাকসামে জমিরিয়া নাছিরুল উলুম মাদরাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খলিলুর রহমান ও সালেহা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ উন্নয়ন কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মনোহরগঞ্জে কেউ মাফিয়া হতে চাইলে মুলার মতো তুলে ফেলবো – আবুল কালাম এমপি সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে শুভ জন্মদিন কবি ও গবেষক এনাম আনন্দ সংসদের প্রথম অধিবেশন আজ

দেশের কোথাও দখল-চাঁদাবাজিতে জামায়াত জড়িত নয়: জামায়াত আমির

প্রতিবেদন
  • প্রকাশিত: শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা অতীত নিয়ে কামড়াকামড়ি করতে চাই না। তবে যারা মানুষ খুন করেছে, গুম করেছে তাদের বিচার হতে হবে। এটা প্রতিশোধ নিতে নয়, মানব সমাজকে কলংক মুক্ত করতে।

তিনি বলেছেন, বিগত ১৭ বছর অনেক জুলুম নির্যাতন সহ্য করার পরও আমরা ধৈয্য ধারণ করেছি। আমরা দেশকে, দেশের মানুষকে ভালোবাসি। সারাদেশে কোথাও আমাদের কর্মীরা বালুমহাল, জলমহাল, হাট-বাজার, স্ট্যান্ড, ফুটপাত দখলে ঝাপিয়ে পড়েনি। আমাদের কর্মীরা চাদাবাজি, মামলা-বাণিজ্য করছে না। কারণ তারা জানে এগুলো হারাম। আর কনে রাজনৈতিক কর্মী এসব অপকর্মের সঙ্গে জড়িত হতে পারে না। আর যদি কেউ ভুলক্রমে যুক্ত হয়ে যান তবে শহীদদের রক্তের প্রতি শ্রদ্ধা-সম্মান দেখিয়ে বিরত থাকুন।

শনিবার দুপুরে সুনামগঞ্জ শহরের বালুরমাঠে আয়োজিত কর্মী সম্মেলনে এসব কথা বলেন তিনি। সুনামগঞ্জ জেলা জামায়াত এই সম্মেলনের আয়োজন করে।
জেলা জামায়াতের আমির মাওলানা তোফায়েল আহমদ খানের সভাপতিত্বে  এবং সেক্রেটারি অধ্যাপক মোহাম্মদ আব্দল্লাহ ও কর্ম পরিষদ সদস্য অ্যাডভোকেট রেজাউল করিমের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মো. সেলিম উদ্দিন, সিলেট মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলাম, সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট