1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগে ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ, লাইসেন্স বাতিলের দাবি কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত ৪ লাকসামে জমিরিয়া নাছিরুল উলুম মাদরাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খলিলুর রহমান ও সালেহা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ উন্নয়ন কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মনোহরগঞ্জে কেউ মাফিয়া হতে চাইলে মুলার মতো তুলে ফেলবো – আবুল কালাম এমপি সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে শুভ জন্মদিন কবি ও গবেষক এনাম আনন্দ সংসদের প্রথম অধিবেশন আজ

ব্যতিক্রম __গাজী মোসাঃ লতা ইসলাম

এম.এ.মান্নান.মান্না:
  • প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে
যদি এমনটা হয়
কেউ একজন বলে আমায়
কি ছাইপাশ লেখো তুমি এগুলো কেউ পড়ে নাকি!!
শুধু অন্ধকারে ঢিল ছুঁড়ে বাহ্ বাহ্ দেয়
ছেড়ে দাও এই সব লেখা;
আমি মুচকি হেসে বলবো,,,
—ধন্যবাদ আপনাকে
আমি কখনো কবি হতেই চাই না
যদিও কেউ ভুল করে কবি শব্দটা বলে
তখন আমি হা হা হা করে হাসি!
আরে আমি তো শুধু কবিতা পড়তে ভালোবাসি!
খুব ইচ্ছে করে কেউ একজন বলুক
তুমি মানুষটা খুব বদমেজাজি;
অনেক রাগ তোমার
কিচ্ছু হবে না তোমাকে দিয়ে।
তারপর, আমি দাঁতগুলো বের করে বলবো,,,
—কি যে বলেন না মশাই!
ছোটো বেলা থেকেই আমি একটু ত্যাড়া স্বভাবের
যে আমাকে বুঝতে পারে সে বন্ধু
আর যে না পারে তার পাশেও যাইনা;
এবার তা হলে আসি।
আমার আর ভালো মানুষ হতে ইচ্ছেই করে না
কি পায় ভালো মানুষেরা শুধু কষ্ট আর যন্ত্রণা;
এই পৃথিবীর খারাপ গুলো শুধু
ভালো মানুষের সাথে বেঈমানি করে,
খুব কষ্ট দেয়, তাই তো
ওদের থেকে সবসময় দূরে থাকি।
মা বলতেন মানুষের মতো মানুষ হও
সত্যি তো মানুষ হয়েছি আমি
তবে ভালো মানুষ হতে চাই না
ওদের তো মুখোশ পরে থাকতে হয়
যা আমার একদমই সহ্য হয় না
লোকে আমায় চিনবে কি করে
যদি মুখটা ঢেকে রাখি।।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট