1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগে ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ, লাইসেন্স বাতিলের দাবি কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত ৪ লাকসামে জমিরিয়া নাছিরুল উলুম মাদরাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খলিলুর রহমান ও সালেহা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ উন্নয়ন কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মনোহরগঞ্জে কেউ মাফিয়া হতে চাইলে মুলার মতো তুলে ফেলবো – আবুল কালাম এমপি সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে শুভ জন্মদিন কবি ও গবেষক এনাম আনন্দ সংসদের প্রথম অধিবেশন আজ

সাবেক দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনাম গ্রেফতার

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ৩২৪ বার পড়া হয়েছে

সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমানকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাত সাড়ে ১১ টার দিকে রাতে রাজধানীর ভাটারা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রীর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, এনামুর রহমানের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

এনামুর রহমান দশম ও একাদশ জাতীয় সংসদের ঢাকা-১৯ আসন থেকে নির্বাচিত হন। বিগত আওয়ামী লীগ সরকার পতনের সময় তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানও এনামুর রহমান।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর একে একে নানা মামলায় গ্রেফতার করা হয় আওয়ামী লীগের অনেক নেতা-কর্মীকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট