1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগে ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ, লাইসেন্স বাতিলের দাবি কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত ৪ লাকসামে জমিরিয়া নাছিরুল উলুম মাদরাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খলিলুর রহমান ও সালেহা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ উন্নয়ন কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মনোহরগঞ্জে কেউ মাফিয়া হতে চাইলে মুলার মতো তুলে ফেলবো – আবুল কালাম এমপি সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে শুভ জন্মদিন কবি ও গবেষক এনাম আনন্দ সংসদের প্রথম অধিবেশন আজ

মনোহরগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা

মনোহরগঞ্জ প্রতিনিধিঃ
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

মনোহরগঞ্জ প্রতিনিধিঃ

পতিত শেখ হাসিনা সরকারের ২০২৪ সালের ৭ই জানুয়ারী আমি-ডামি প্রহসনের নির্বাচনে জড়িতদের বিচারের দাবিতে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বিক্ষোভ মিছিলটি পুনরায় কলেজ মাঠে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মোঃ শাহ সুলতান খোকন, সদস্য সচিব অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, সিনিয়র যুগ্ন-আহবায়ক প্রফেসর আলী মর্তুজা ভূঁইয়া, এস এম মুনসুর, মঞ্জুরুল আলম মজনু, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কাসেম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক আবদুল মুনাফ চেয়ারম্যান, মোহাম্মদ আলী চেয়ারম্যান, শ্রমিকদলের সভাপতি মোঃ সফিকুর রহমান (আক্কাছ), কৃষকদল সভাপতি মোঃ মোজাম্মেল মিয়া, ঝলম উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহ আলম মেম্বার, বাইশগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মোক্তার হোসেন বাসেত, লক্ষনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবুল খায়ের, বিপুলাসর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল মান্নান মাষ্টার, উত্তরহাওলা ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম মিন্টু, নাথেরপেটুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নাজির মেম্বার, মৈশাতুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল হোসেন, দক্ষিণ ঝলম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাংবাদিক আবুল খায়ের, খিলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আহসান হাবিব মজুমদার, মৈশাতুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, বাইশগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, নাথেরপেটুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, যুবদলের আহবায়ক মোঃ রহমত উল্লাহ জিকু, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মোঃ বাহার আলম মজুমদার, যুবদল সদস্য সচিব মোঃ আমান উল্লাহ চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন মোহন, যুবদল যুগ্ন-আহবায়ক কামরুজ্জামান, মোঃ বাহারুল আলম বাবর, উপজেলা স্বেচ্ছাসেবদল নেতা হুমায়ুন রশিদ লিপু, আব্দুর রহিম মিলন, খিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাফায়েত হোসেন সবুজসহ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট