1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগে ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ, লাইসেন্স বাতিলের দাবি কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত ৪ লাকসামে জমিরিয়া নাছিরুল উলুম মাদরাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খলিলুর রহমান ও সালেহা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ উন্নয়ন কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মনোহরগঞ্জে কেউ মাফিয়া হতে চাইলে মুলার মতো তুলে ফেলবো – আবুল কালাম এমপি সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে শুভ জন্মদিন কবি ও গবেষক এনাম আনন্দ সংসদের প্রথম অধিবেশন আজ

মনোহরগঞ্জে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

আবু ইউসুফ মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১০৫ বার পড়া হয়েছে

আবু ইউসুফ মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা :
মনোহরগঞ্জ উপজেলার খিলা ইউনিয়ন জামায়াতের কর্মী সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের মোহাম্মদ আমির এডভোকেট মুহাম্মদ শাহজাহান।
মানব রচিত কোন আইন বা সংবিধানের মাধ্যমে রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়।শান্তি প্রতিষ্ঠা করতে হলে,আমাদেরকে কুরআনের দেওয়া সংবিধানকে অনুসরণ ও অনুকরণ করতে হবে।তাই আল্লাহর এই জমিনে আল্লাহর একাত্ববাদ কায়েম করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামি ছাত্র শিবিরকাজ করে যাচ্ছে।
মঙ্গলবার বিকাল ৪টায়, শিকচাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবদুর রহিমের সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির এডভোকেট মুহাম্মদ শাহজাহান।
তিনি বলেন -বাংলাদেশ একটি মুসলিম দেশ। স্বাধীনতা অর্জনের ৫৩বছরে ধর্ম নিরপেক্ষ মতবাদ, জাতীয়তাবাদ ও সেনাবাহিনী সমর্থিত সরকার রাষ্ট্র ক্ষমতায় বারবার আসলেও ইসলামি কোন দল এখনও রাষ্ট্র পরিচালনায়(ক্ষমতায়) আসতে পারে নাই। এটা আমাদের জন্য জাতি হিসাবে দুঃখ জনক।
প্রধান বক্তার বক্তব্যে কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ড.এ কে এম সৈয়দ সরওয়ার সিদ্দিকী বলেন -আমাদের সমাজকে শিরক মুক্ত করতে হবে। কেননা কোন বান্দাহ শিরক করা মানে আল্লাহর সাথে জুলুম করার শামিল। বর্তমানে মূল্যবোধ সম্পন্ন মানুষ খুঁজে পাওয়া কঠিন। আপনারা সৎ, তাকওয়াবান হোন তাহলে আল্লাহই আপনাদের হাতে দেশের শাসনভার তুলে দেবে।তাহলেই মুসলমানরা তাদের লক্ষ্য অর্জনে সফল হতে পারবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিজনেস ফোরামের সহ সেক্রেটারি মনোহরগঞ্জ উপজেলা পরিষদে জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী হামিদুর রহমান সোহাগ , লাকসাম পৌরসভা জামায়াতের আমির জয়নাল আবেদীন পাটোয়ারী, মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা মোঃ নুরুন্নবী, কুমিল্লা দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি ডাক্তার শাহাবুদ্দিন,
উপজেলা জামায়াতের সেক্রেটারী ফয়েজুর রহমান, সহ সেক্রেটারি সাইফুল বারী তুহিন, মনোহরগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ উল্লাহ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট