1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগে ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ, লাইসেন্স বাতিলের দাবি কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত ৪ লাকসামে জমিরিয়া নাছিরুল উলুম মাদরাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খলিলুর রহমান ও সালেহা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ উন্নয়ন কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মনোহরগঞ্জে কেউ মাফিয়া হতে চাইলে মুলার মতো তুলে ফেলবো – আবুল কালাম এমপি সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে শুভ জন্মদিন কবি ও গবেষক এনাম আনন্দ সংসদের প্রথম অধিবেশন আজ

নাথেরপেটুয়া একাডেমি স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

মোঃ আলমগীর হোসেন
  • প্রকাশিত: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১৯০ বার পড়া হয়েছে

মোঃ আলমগীর হোসেনঃ

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া স্টেশন পূর্ব বাজার ডিগ্রি কলেজ গেইট সংলগ্ন নাথেরপেটুয়া একাডেমি স্কুলের ২০২৫ইং শিক্ষাবর্ষের আনুষ্ঠানিক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত  হয়েছে। রোববার সকাল ১১টা থেকে উক্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন নাথেরপেটুয়া একাডেমি স্কুলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুল আজিজ, প্রধান শিক্ষক  মোঃ সাইফুল ইসলাম, পরিচালনা কমিটির সদস্য হৃদয় আহম্মেদ ইতালি, মিজানুর রহমান মিজান, মিজানুর রহমান মিলন, ইফতেখার, আহম্মেদ মিয়াজী রুবেল, আব্দুল কাদের, বাকের হোসেন, মোঃ ওয়াসিম, মহিন উদ্দিনসহ স্কুলের সকল শিক্ষক, শিক্ষার্থী অভিভাবক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

স্কুলের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন, আমাদের এ একাডেমি স্কুলটি এলাকার একঝাঁক  সচেতন তরুণদের সমন্বয়ে ২০২৪ইং সালে স্থাপিত হয় এবং ২০২৫ইং বর্ষে আমাদের শিক্ষা কার্যক্রম শুরু হতে যাচ্ছে। তিনি বলেন, আমাদের এ প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা বিশুদ্ধ ভাবে কুরআন শিক্ষার পাশাপাশি   আধুনিক ও ইসলামি শিক্ষার সমন্বয়ে সুশিক্ষিত হওয়ার সুযোগ রয়েছে। তিনি আরো বলেন, বর্তমানে উক্ত একাডেমি স্কুলে প্লে থেকে ৬ষ্ঠ শ্রেনী পর্যন্ত বিভিন্ন বিভাগে সীমিত আসনে ভর্তি কার্যক্রম চলছে। এ সময় তিনি এলাকায় আধুনিক ও সঠিক দ্বীনি শিক্ষার আলো ছড়িয়ে দিতে সকলের সহযোগিতা কামনা করেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট