1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগে ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ, লাইসেন্স বাতিলের দাবি কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত ৪ লাকসামে জমিরিয়া নাছিরুল উলুম মাদরাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খলিলুর রহমান ও সালেহা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ উন্নয়ন কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মনোহরগঞ্জে কেউ মাফিয়া হতে চাইলে মুলার মতো তুলে ফেলবো – আবুল কালাম এমপি সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে শুভ জন্মদিন কবি ও গবেষক এনাম আনন্দ সংসদের প্রথম অধিবেশন আজ

মুক্তির পথ–ফিরোজ আলম

এম.এ.মান্নান.মান্না
  • প্রকাশিত: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ২২২ বার পড়া হয়েছে

শেষ বিচারের দিন,
আল্লাহ তাঁর কুরসিতে বিচারকের আসনে হবেন আসিন।
কেউ কারো উপকারে আসবে না যেদিন,
সমস্ত কর্তৃত্ব আল্লাহর সেদিন।

মানুষ আর জীন,
পাপ পুণ্যের হিসাবের হবে সম্মুখীন।
মোহর এঁটে দিবে প্রভু,সবার মুখ জুড়ে,
প্রভুর ঘোষণা- পেলাম কুরআন পড়ে।

হস্ত দুটি সাক্ষ্য দিবে কি করেছে ভুলত্রুটি।
অপকর্মের সাক্ষী হবে তার চরন দুটি!
সাক্ষী নিয়ে হাজির হবে তখন পৃথিবী,
ভালো-মন্দ কোথায় করেছে কে কী!

সে দিন বাঁচার নেই উপায়,
ফেরেশতার লেখা আমলনামা পড়ে করবে হায় হায়!
ছোট-বড় কোনো কিছু বাদ নাহি যায়,
সকল তথ্যই তো দেখতে পাওয়া যায়!

কৃতকর্ম দেখে দেখে কেউ চোখের জলে ভাসে।
একদল ফেরেশতা বেঁধে তাকে জাহান্নামে নিয়ে আসে।
কেউ আবার প্রতিদান পেয়ে
জান্নাতে যেতে যেতে হাসে।

জাহান্নাম থেকে মুক্তির আশে তাহাজ্জতে অশ্রুসিক্ত করো।
প্রভুর দেয়া মুক্তির পথ—
কুরআন হাদিস আঁকড়ে ধরো।

তওবা করে ফিরে এসে, সৎ কাজ করো,
অতীতের পাপ মোছন করে,
জান্নাতেরই পথ ধরো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট