1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে শিশুকে ধর্ষণ, ফার্মেসি মালিক গ্রেপ্তার

১৬ ডিসেম্বর” –ফিরোজ আলম

এম.এ.মান্নান.মান্না
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ২১৫ বার পড়া হয়েছে

১৯৭১সাল ১৬ ই ডিসেম্বর
বিজয় সারা বাংলার।
পরাজিত হানাদার,
বিজয় আপামর জনতার।

১৯৭১ সাল ১৬ ই ডিসেম্বর ,
আমার অহংকার,
দূর হয়েছে সব শঙ্কার,
অবসান ঘটে দীর্ঘ প্রতিক্ষার।

১৯৭১ সাল,১৬ ই ডিসেম্বর,
রক্তনদী পেরিয়ে বিজয় উল্লাস
বাংলার প্রতিটি ঘরে ঘরে।
পথে প্রান্তরে আনাচে কানাচে
লাল সবুজের পতাকা হাতে,
বের হয়েছে মুক্তিকামী জনতা, মুক্তিযোদ্ধাদের সাথে।

১৯৭১ সাল, ১৬ ই ডিসেম্বর
বিশ্ব দেখলো জয় মাজলুম জনতার।
শোষিত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষ কেড়ে আনে তাদের অধিকার।
বুকের রক্ত ঢেলে রক্ষা করে স্বাধীকার।
গায় সারাবিশ্ব, জয়গান লাল সবুজ পতাকার।

১৯৭১ সাল ১৬ ই ডিসেম্বর
মুহূর্তে ভুলে গেছে সবাই যুদ্ধেরদিনগুলো ছিলো কতটা ভয়ংকর।
ছেলে হারা মা ভুলে গেছে
তাঁর পুত্র শোক।
বাবার মনে নেই ছেলে হারার দুখ,
আজ শুধু বিজয়ের সুখ।
আজ শুধু বিজয়ের হাসি,
আমার সোনার বাংলা
তোমায় বড়ো ভালোবাসি।

১৯৭১ সাল ১৬ ই ডিসেম্বর,
হানাদারের ক্যাম্পে থাকা বিবস্ত্র বোনের মুক্তির দিন।
বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে অঙ্গহানী
থেকে মুক্তির দিন।

১৯৭১ সাল ১৬ ই ডিসেম্বর,
সম্ভ্রমহারা পথে পথে ঘোরা পাগলি বোনের হাতে লাল সবুজ পতাকা।
শকুনের থাবায় পা হারানো ভাইয়ের খুঁড়িয়ে খুঁড়িয়ে বিজয় উল্লাস।
ছেলের শোকে অন্ধত্ববরণ করা মায়ের
বিজয় উচ্ছ্বাস।
স্বামী শোকে পাথর হওয়া স্ত্রীর পতাকা হাতে সেকি আনন্দ উচ্ছ্বাস!

১৯৭১ সাল ১৬ ই ডিসেম্বর,
বাতাসে মানুষ পোড়ানো গন্ধ বন্ধের দিন।
পাখি মারার মতো মানুষ মারা বন্ধের দিন,
বিশ্ববাসী দেখলো কতো রক্ত ঝরার পর একটি জাতি হয় স্বাধীন।
৩০ লক্ষ শহীদ, ২ লক্ষ মা-বোনের ইজ্জতের কাছে জাতির ঋন।
রিক্ত-নিস্ব ,সর্বহারা দেশে খুশির দিন।

১৯৭১ সাল,১৬ ই ডিসেম্বর
হানাদারদের নৃশংসতা বন্ধের দিন,
সমাপ্ত হলো অসহায় ভাইয়ের সামনে বোনের ইজ্জত লুন্ঠনের দিন।
নির্লজ্জ হানাদারদের আত্মসমর্পণের দিন,
সারা বিশ্বের ঘোষণা তোমরা স্বাধীন।
তারিখ : ১১/১২/২০২৪
সময় : রাত ৯:১৫ মিনিট

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট