1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন পড়তে গিয়ে ধর্ষণের শিকার ৭ বছরের শিশু, বগুড়ায় মসজিদের ইমাম গ্রেফতার কুমিল্লায় নজিরবিহীন বর্বরতা: মাদকবিরোধী মানববন্ধন শেষ হতেই স্কুলশিক্ষার্থীকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতক নিহত টঙ্গী পূর্ব থানা ঘেঁষে অবৈধ অটোরিকশা ও সিএনজি স্ট্যান্ড: নেপথ্যে রমরমা চাঁদাবাজি, পুলিশ নীরব! পঞ্চগ্রাম স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন মনোহরগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু নাঙ্গলকোটে জমি ও বাঁশ কাটা নিয়ে বিরোধ: বোনের পিটুনিতে ভাই খুন, বোন আটক কুমিল্লার লাকসামে বাকপ্রতিবন্ধী শিশুকে শ্লীলতাহানির অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ

সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্য গড়তে হবে : পীর সাহেব চরমোনাই

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৫২ বার পড়া হয়েছে

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, দেশি-বিদেশি সকল ষড়যন্ত্র মোকাবেলায় জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আওয়ামী লীগ মানুষের উপর সীমাহীন জুলুম করেছিল, যার কারণে তারা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। ভারতীয় আধিপত্যবাদ ও আগ্রাসণ আজ বাংলাদেশকে অক্টোপাসের মতো আটকে ধরেছে। সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র গঠন করতে হলে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। দেশ-বিদেশে এখনো দেশ বিরোধী ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। কেউ কেউ ফ্যাসিবাদকে পুনর্বাসনের অপচেষ্টা করছে। তাই দলমত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ইস্পাত কঠিন জাতীয় ঐক্য গড়ে তুলে দাঁতভাঙ্গা জবাব দিতে হবে। ৫ আগস্টের পরে দেশের আলেম-ওলামাদের দায়িত্ব বহুগুণ বেড়ে গেছে। আলেম ওলামাদের প্রতি মানুষের প্রত্যাশাও বেড়েছে।

রবিবার বিকাল ৩টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠের ভিআইপি লাউঞ্জে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে আয়োজিত ‘কল্যাণ রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসলামী আন্দোলন সিলেট জেলা সভাপতি মাওলানা রেদওয়ানুল হক চৌধুরী রাজুর সভাপতিত্বে ও মহানগর সভাপতি মাওলানা আসআদ উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ হাফিজ মাওলানা ইউনুস আহমদ, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতী রেজাউল করীম আবরার, তালিমুল ইসলাম ইনস্টিটিউট ঢাকার পরিচালক মাওলানা লুতফুর রহমান ফরায়েজী, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মুফতী মঈনুদ্দিন খান তানভীর প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট