1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগে ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ, লাইসেন্স বাতিলের দাবি কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত ৪ লাকসামে জমিরিয়া নাছিরুল উলুম মাদরাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খলিলুর রহমান ও সালেহা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ উন্নয়ন কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মনোহরগঞ্জে কেউ মাফিয়া হতে চাইলে মুলার মতো তুলে ফেলবো – আবুল কালাম এমপি সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে শুভ জন্মদিন কবি ও গবেষক এনাম আনন্দ সংসদের প্রথম অধিবেশন আজ

মনোহরগঞ্জে সম্প্রীতি সমাবেশ ও র‌্যালী অনুষ্ঠিত

আবু ইউসুফ মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১১৫ বার পড়া হয়েছে

আবু ইউসুফ মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা : ঐক্যবদ্ধ বাংলাদেশ ছড়াবে না বিদ্বেষ” এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জ থানার উদ্যোগে সম্প্রীতি সমাবেশ ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে’র সভাপতিত্বে থানার মাঠ প্রাঙ্গনে এই সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্নআহবায়ক এসএম মুনসুর, মোঃ মঞ্জুরুল আলম মজনু, সাবেক আহবায়ক ইউসুফ ভূঁইয়া, জামায়াতে ইসলামী মনোহরগঞ্জ উপজেলা আমির হাফেজ নুরুন্নবী, হেফাজত ইসলামের মনোহরগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা সহিদ উল্লাহ, ইসলামী আন্দোলন প্রতিনিধি নেছার উদ্দিন সুমন, ইসলামী ফাউন্ডেশন এর সুপারভাইজার ওবায়েদুল হক তারেক, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব জিএম আহসান উল্লাহ, মনোহরগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাহা, মনোহরগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধি মোঃ তানজিল সোহেলসহ প্রমুখ।

মনোহরগঞ্জ থানা এসআই আক্তারুজ্জামান এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ থানা তদন্ত অফিসার মোঃ আনোয়ার হোসেন, মনোহরগঞ্জের সকল রাজনৈতিক দলের প্রতিনিধিগণ, সকল সামাজিক সংগঠনের প্রতিনিধিগণ, থানার অফিসারগণসহ সকল শ্রেনীপেশার মানুষজন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সম্প্রীতির মনোহরগঞ্জে অতীতেও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং ভবিষ্যতেও সকলের সহযোগিতায় কোন ধর্মীয় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হবে না। কাউকে গুজবে কান না দেয়ার আহ্বান জানান। সামাজিক মূল্যবোধ সহ সকলশ্রেনী পেশার মানুষের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালনের মাধ্যমেই সম্প্রীতি তৈরী হবে। সমাবেশে আলোচনা শেষে অতিথিগণ র‌্যালী করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠান সমাপ্ত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট