1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে শুভ জন্মদিন কবি ও গবেষক এনাম আনন্দ সংসদের প্রথম অধিবেশন আজ মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের ২০২৬–২০২৭ কার্যকালের নতুন কমিটি ঘোষণা। সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন (CIP), সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন সোহাগ। জসিম উদ্দিন সিআইপি মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি নির্বাচিত মনোহরগঞ্জে দুর্ধর্ষ দুই ডাকাত গ্রেপ্তার উত্তরায় ছায়াকুঞ্জ কল্যান সমিতির ইফতার মাহফিল নাছির উদ্দীন ফাউন্ডেশনের রওনাকে রমজান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জামায়াত নেতা ডা. তাহের ও রফিকুল ইসলামের ভোটের ফল চ্যালেঞ্জ মোটরসাইকেলে তেল না দেওয়ায় বাগবিতণ্ডা, যুবককে পিটিয়ে হত্যা

আবুল কালাম আহবায়ক, বাদল সদস্য সচিব লাকসাম উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন

মনোহরগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশিত: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ২৮৫ বার পড়া হয়েছে

মনোহরগঞ্জ প্রতিনিধি: কুমিল্লার লাকসাম উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
নতুন ঘোষিত কমিটিতে মো: আবুল কালাম আহ্বায়ক, আবদুর রহমান বাদলকে সদস্য সচিব করে ২৫ সদস‍্য বিশিষ্ট উপজেলা এবং আবুল হাসেম মানু আহ্বায়ক, বেলাল রহমান মজুমদারকে সদস্য সচিব করে ২৫ সদস‍্য বিশিষ্ট পৌর আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি।
২৪ নভেম্বর রোববার রাতে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিন উর রশিদ ইয়াছিন এবং সদস্য সচিব জসিম উদ্দিনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এ ছাড়া উপজেলা ঘোষিত আহবায়ক কমিটিতে
ডা: মো: নুরুউল্যা রায়হান, নূর নবী চৌধুরী, আলহাজ্ব নুর হোসেন চেয়ারম্যান, ইব্রাহিম খলিল, মো: শাহ আলম, ইসহাক মিয়া, আবুল হাসেম সওদাগর, প্রফেসর আবুল হোসেন, শাহ আলম চেয়ারম্যান, আবুল হাসেম চেয়ারম্যান, আব্দুস সালাম, টি আর হারুন, মোশারফ হোসেন মুশু, মাসুদ রানা মাসুদ, মিজানুর রহমান, মোজাম্মেল হক মন্টু যুগ্ম আহবায়ক এবং আলহাজ্জ মজির আহমেদ, নূরনবী মজুমদার, মাহফুজুল হক, মো: বাবুল, খোরশেদ আলম ও জাহাঙ্গীর আলমকে সদস্য করে ২৫ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
অপরদিকে পৌরসভা ঘোষিত আহবায়ক কমিটিতে আবুল হোসেন মিলন, আনোয়ার হোসেন, মোস্তফা কামাল, নিজাম উদ্দিন, আব্দুল হক, তাজুল ইসলাম, মাহবুবুর রহমান মানিক, জামিলুর রহমান সোহেল, আবু বকর সিদ্দিক মিল্টন, আ: রশিদ কমিশনার, আবু ইউসুফ, মীর মো: আব্দুর রহমান, শাহ আলম, আহসান উল্ল্যা, কামাল হোসেন ও ফারুক হোসেনকে যুগ্ম আহবায়ক এবং সুভাষ বনিক, ইয়াসিন আলী, লুৎফুর রহমান জুয়েল, আমান উল্ল্যা আমান, মো: শোকর, কামাল হোসেন ও গোলাপুর রহমান গোলাপকে সদস্য করে ২৫ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
আগামী ৩ মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূণা’ঙ্গ কমিটি করার জন্য কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি নির্দেশনা দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট