1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগে ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ, লাইসেন্স বাতিলের দাবি কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত ৪ লাকসামে জমিরিয়া নাছিরুল উলুম মাদরাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খলিলুর রহমান ও সালেহা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ উন্নয়ন কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মনোহরগঞ্জে কেউ মাফিয়া হতে চাইলে মুলার মতো তুলে ফেলবো – আবুল কালাম এমপি সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে শুভ জন্মদিন কবি ও গবেষক এনাম আনন্দ সংসদের প্রথম অধিবেশন আজ

নতুন উপদেষ্টাদের জন্য গাড়ি প্রস্তুত

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১১৫ বার পড়া হয়েছে

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে আরও কয়েকজন উপদেষ্টা যুক্ত হচ্ছেন। রবিবার সন্ধ্যায় নতুন উপদেষ্টাদের শপথ নেওয়ার কথা রয়েছে। এরই মধ্যে নতুন উপদেষ্টাদের জন্য গাড়ি প্রস্তুত রাখা হয়েছে।

সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার (অতিরিক্ত সচিব) মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর গণমাধ্যমকে বলেন, ‘নতুন উপদেষ্টাদের গাড়ি প্রস্তুত করার নির্দেশনা আমরা পেয়েছি। পাঁচটি গাড়ি প্রস্তুত রেখেছি।’

সন্ধ্যায় শপথ গ্রহণ, এখন পর্যন্ত যারা ফোন পেলেন
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে নতুন যাঁরা যুক্ত হচ্ছেন, তাঁদের মধ্যে এ রিপোর্ট লেখা পর্যন্ত চারজনের ফোন পাওয়ার তথ্য পাওয়া গেছে। তারা হলেন অধ্যাপক সায়েদুর রহমান, ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

 

উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টাসহ এই সরকারের সদস্য সংখ্যা এখন ২১।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট