1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগে ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ, লাইসেন্স বাতিলের দাবি কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত ৪ লাকসামে জমিরিয়া নাছিরুল উলুম মাদরাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খলিলুর রহমান ও সালেহা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ উন্নয়ন কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মনোহরগঞ্জে কেউ মাফিয়া হতে চাইলে মুলার মতো তুলে ফেলবো – আবুল কালাম এমপি সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে শুভ জন্মদিন কবি ও গবেষক এনাম আনন্দ সংসদের প্রথম অধিবেশন আজ

আওয়ামী লীগ ইস্যুতে নমনীয়তা চলবে না : রফিকুল ইসলাম মাদানি

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১০৮ বার পড়া হয়েছে

ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানি বলেছেন, ‌‘আওয়ামী লীগ ও ভারত ইস্যুতে কোনো ধরনের নমনীয়তা চলবে না। আওয়ামী লীগ ও ছাত্রলীগ এমন কোনো অপরাধ নেই যা করেনি। তাদের ব্যাপারে কোনো আপস করা চলবে না। তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।’

আজ রবিবার রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়েতে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

রফিকুল ইসলাম বলেন, ‘আগামীর বাংলাদেশে বুড়োদের প্রতি আর কোনো আশা রাখা যায় না। এটি মনে রাখতে হবে, এখন যুবকদের হাত ধরেই নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। এখন যুবক বয়স যার যুদ্ধে যাওয়ার সময় তার। আমাকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছে। আমি বলেছি, এই প্রধানমন্ত্রী যার কোনো ভিত্তি নেই তাকে আমরা মানি না। সেজন্য আমাকে ওয়াজ মাহফিলে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু আল্লাহর ফায়সালায় আজকে ছাত্রলীগ নিষিদ্ধ হয়ে গেছে।’

 

বর্তমান সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা শত শত মানুষের লাশের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় এসেছেন। আপনারা খুব সহজেই ক্ষমতায় আসতে পারেন নাই। আপনারা কোনোভাবেই ভারত ও আওয়ামী লীগের ব্যাপারে নমনীয়তা পোষণ করবেন না। এদেশের ছাত্রসমাজ তা মেনে নেবে না। উদারতার নামে জালেমদের প্রতি নমনীয়তা মজলুমদের সঙ্গে গাদ্দারি করার সমান।’

প্রসঙ্গত, ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর মাঠে নামতে পারেনি দীর্ঘদিন ক্ষমতায় থাকা দলটির নেতাকর্মীরা। গত ১৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরে ছাত্র-জনতার রোষানলে পড়তে হয় দলটির নেতাকর্মীদের। এর মধ্যে আবার ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। এ অবস্থার মধ্যেই নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আজ (১০ নভেম্বর) শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে ঢাকার জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই সমাবেশ প্রতিহতে পাল্টা কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট