1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগে ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ, লাইসেন্স বাতিলের দাবি কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত ৪ লাকসামে জমিরিয়া নাছিরুল উলুম মাদরাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খলিলুর রহমান ও সালেহা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ উন্নয়ন কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মনোহরগঞ্জে কেউ মাফিয়া হতে চাইলে মুলার মতো তুলে ফেলবো – আবুল কালাম এমপি সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে শুভ জন্মদিন কবি ও গবেষক এনাম আনন্দ সংসদের প্রথম অধিবেশন আজ

গাজীপুরের ফ্ল্যাট থেকে ২ কারখানা শ্রমিকের গলাকাটা মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১১৫ বার পড়া হয়েছে

গাজীপুরের কাশিমপুরে একটি ভবনের চারতলার ফ্ল্যাট থেকে দুই কারখানা শ্রমিকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে মাধবপুর উত্তরপাড়া এলাকার ওই ফ্ল্যাট থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এই শ্রমিকরা হলেন-রাসেল হোসেন (২৩) ও সুফিয়ান (২৪)। রাসেল চাঁদপুরের রবিউল ইসলামের ছেলে। সুফিয়ান ভোলা সদর থানার চরভেদুরা গ্রামের জাফর আলীর ছেলে।

তবে এই শ্রমিকরা কীভাবে মারা গেছেন কিংবা খুন হয়েছেন সে ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।

কাশিমপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ‘মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট