1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
শুভ জন্মদিন কবি ও গবেষক এনাম আনন্দ সংসদের প্রথম অধিবেশন আজ মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের ২০২৬–২০২৭ কার্যকালের নতুন কমিটি ঘোষণা। সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন (CIP), সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন সোহাগ। জসিম উদ্দিন সিআইপি মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি নির্বাচিত মনোহরগঞ্জে দুর্ধর্ষ দুই ডাকাত গ্রেপ্তার উত্তরায় ছায়াকুঞ্জ কল্যান সমিতির ইফতার মাহফিল নাছির উদ্দীন ফাউন্ডেশনের রওনাকে রমজান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জামায়াত নেতা ডা. তাহের ও রফিকুল ইসলামের ভোটের ফল চ্যালেঞ্জ মোটরসাইকেলে তেল না দেওয়ায় বাগবিতণ্ডা, যুবককে পিটিয়ে হত্যা লাকসামে শ্রমিককে বেঁধে মারধরের অভিযোগ, ছাত্রদল আহ্বায়কসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

কুড়িগ্রামে হত্যা মামলায় সাবেক কাউন্সিলর গ্রেফতার

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৩২০ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র আশিক হত্যা মামলায় পৌরসভার সাবেক কাউন্সিলর কামরুজ্জামান মিন্টুকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে পৌরসভার ভকেশনাল মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
কামরুজ্জামান মিন্টু পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি জেলা যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত।
পুলিশ জানান,  গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে জেলা শহরের শাপলা চত্বর এলাকায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন আশিকুর রহমান আশিক নামে এক শিক্ষার্থী। পরে গত ১ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় ঢাকার পিজি হাসপাতালে তার মৃত্যু ঘটে। এরপর এ ঘটনায় গত ১০ অক্টোবর রুহুল আমিন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে ১০৪ জনের নাম উল্লেখ করে এবং আরো অজ্ঞাত ৫০০-৬০০জনের নামে সদর থানায় একটি মামলা দায়ের করেন। ঐ সাবেক কাউন্সিলর মিন্টুকে গ্রেফতার করা হয়।
সদর থানার ওসি নাজমুল আলম জানান, আসামিকে কুড়িগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট