1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগে ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ, লাইসেন্স বাতিলের দাবি কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত ৪ লাকসামে জমিরিয়া নাছিরুল উলুম মাদরাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খলিলুর রহমান ও সালেহা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ উন্নয়ন কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মনোহরগঞ্জে কেউ মাফিয়া হতে চাইলে মুলার মতো তুলে ফেলবো – আবুল কালাম এমপি সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে শুভ জন্মদিন কবি ও গবেষক এনাম আনন্দ সংসদের প্রথম অধিবেশন আজ

মনোহরগঞ্জে মাস্টার নুরুজ্জামান ভূঁইয়ার স্মরণে শিক্ষক সম্মেলন

আবদুল বাকী মিলন
  • প্রকাশিত: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১৫৬ বার পড়া হয়েছে

মনোহরগঞ্জ উপজেলার বাইশগাও ইউনিয়নের মান্দারগাঁও উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুজ্জামান ভূঁইয়ার স্মরণে শনিবার মান্দারগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিক্ষক সমিতি মনোহরগঞ্জ শাখা সভাপতি মোঃ মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি জাতীয় নির্বাহী কমিটির প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সার্ভিয়ার বাংলাদেশ এর কান্ট্রি ম্যানেজার ও বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুজ্জামান ভূঁইয়া খোকন স্মৃতি সংস্থার প্রধান পৃষ্ঠপোষক  তোফাজ্জল হোসেন ভূঁইয়া পিন্টু, বিপুলাসার আহমদ উচ্চ বিদ্যালয় সাবেক শিক্ষক আবুল হাশেম, শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার যুগ্ম সম্পাদক জসীম উদ্দীন খন্দকার, জেলা শিক্ষক নেতা মোঃ শফিকুল ইসলাম, লাকসাম শাখার সাধারণ সম্পাদক ইদ্রিস মিয়া, দপ্তর সম্পাদক কুমিল্লা শাখার মোঃ আব্দুল হান্নান প্রমুখ।

আরো বক্তব্য রাখেন নাথেরপেটুয়া ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রশিদ মোল্লা, বরল্লা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক নুর আলম মিন্টু,ভোগই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াছ ভুঁইয়া, মান্দারগাও উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, পঞ্চগ্রাম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম,বুরপিষ্ট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুসলিম উদ্দিন,কেশতোলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম কিবরিয়া,মান্দারগাঁও উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সেতেরা আক্তার, আশির পাড় উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুন্নবী চৌধুরী সেলিম প্রমুখ।

নাথেরপেটুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আউয়াল ও মির্জাপুর উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক দেলোয়ার হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠান সার্বিক তত্ত্বাবধান করেন শরীফপুর সাজেদুল হক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফিরোজ আলম, স্থানীয় সমাজকর্মী আবদুল ওয়াদুদ মোল্লা ও  জহিরুল ইসলাম পাটোয়ারী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট