1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
শুভ জন্মদিন কবি ও গবেষক এনাম আনন্দ সংসদের প্রথম অধিবেশন আজ মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের ২০২৬–২০২৭ কার্যকালের নতুন কমিটি ঘোষণা। সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন (CIP), সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন সোহাগ। জসিম উদ্দিন সিআইপি মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি নির্বাচিত মনোহরগঞ্জে দুর্ধর্ষ দুই ডাকাত গ্রেপ্তার উত্তরায় ছায়াকুঞ্জ কল্যান সমিতির ইফতার মাহফিল নাছির উদ্দীন ফাউন্ডেশনের রওনাকে রমজান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জামায়াত নেতা ডা. তাহের ও রফিকুল ইসলামের ভোটের ফল চ্যালেঞ্জ মোটরসাইকেলে তেল না দেওয়ায় বাগবিতণ্ডা, যুবককে পিটিয়ে হত্যা লাকসামে শ্রমিককে বেঁধে মারধরের অভিযোগ, ছাত্রদল আহ্বায়কসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পি.পি. নিযুক্ত হলেন অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন

আবু ইউসুফ :
  • প্রকাশিত: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ২৪৭ বার পড়া হয়েছে

আবু ইউসুফ : কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) পদে নিয়োগ পেলেন লাকসাম পৌরসভার গাজীমুড়া গ্রামের কৃতি সন্তান অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন। মঙ্গলবার (২৯ অক্টোবর) আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগের উপ-সলিসিটর সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নিয়োগ দেয়া হয়েছে।

জানা যায়, কুমিল্লার লাকসাম উপজেলার গাজীমুড়া গ্রামের মৃত শামসুল হকের ছেলে অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন । ৩ ভাই ও ৩ বোনের মধ্যে সুজন ছিলেন সবার আদরের।

শিক্ষা জীবন শেষ করে অ্যাডভোকেট সুজন ২০১২ সালে বাংলাদেশ বার কাউন্সিল হতে আইনজীবী হিসাবে সনদ অর্জন করে কুমিল্লা আইনজীবী সমিতির সদস্য হয়ে আইন পেশা শুরু করেন।

২০১৯ সালে অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সদস্য হয়ে আইনজীবী হিসাবে কাজ করার অনুমতি পান। সততার সাথে দায়িত্ব পালনে তিনি আইন পেশায় জনপ্রিয় হয়ে উঠেন।

কুমিল্লার জেলা ও দায়রা জজ এবং জেলা ম্যাজিস্ট্রেটের প্রতিবেদন সাপেক্ষে ফৌজদারি কার্যবিধির ৪৯২ ধারা এবং ১৯৬০ সালের এল আর (লিগ্যাল রিমেমব্রানসার্স) ম্যানুয়ালের ২নং অধ্যায়ের ১নং অনুচ্ছেদের ৯ ও ৬ অনুচ্ছেদের ১৭ বিধিতে দেয়া ক্ষমতাবলে এ নিয়োগ দেয়া হয়েছে বলে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এদিকে, অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) পদে নিয়োগ পাওয়ায় তাকে মনোহরগঞ্জ প্রেসক্লাব, ঢাকাস্থ লাকসাম-মনোহরগঞ্জ ফোরাম, মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামসহ, সেইভ দ্যা হিউমিনিটি, লাকসাম জেলা বাস্তবায়ন কমিটি, মনোহরগঞ্জ সাংবাদিক সমিতি, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ও প্রতিষ্ঠান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকসহ বিভিন্ন মাধ্যমে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট