1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগে ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ, লাইসেন্স বাতিলের দাবি কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত ৪ লাকসামে জমিরিয়া নাছিরুল উলুম মাদরাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খলিলুর রহমান ও সালেহা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ উন্নয়ন কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মনোহরগঞ্জে কেউ মাফিয়া হতে চাইলে মুলার মতো তুলে ফেলবো – আবুল কালাম এমপি সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে শুভ জন্মদিন কবি ও গবেষক এনাম আনন্দ সংসদের প্রথম অধিবেশন আজ

মনোহরগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি পালন

আবু ইউসুফ :
  • প্রকাশিত: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১১৭ বার পড়া হয়েছে

আবু ইউসুফ : জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার মনোহরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়েছে। এতে প্রায় দুই শতাধিক গরীব, দুঃস্থ ও সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়। রোববার (২৭ অক্টোবর) দিনব্যাপী মনোহরগঞ্জ স্কুল এন্ড কলেজ হলরুমে উপজেলা যুবদলের আয়োজনে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। মেডিকেল ক্যাম্প এর পাশাপাশি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের আহ্বায়ক রহমত উল্লা জিকু’র সভাপতিত্বে ও সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরীর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, মনোহরগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক কামরুজ্জামান কামরু, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, জহিরুল ইসলাম জুয়েল, নূর মোহাম্মদ, বাহারুল আলম বাবর, খিলা ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার আমিনুল হক লিটন, যুগ্ন আহবায়ক মহিনুদ্দিন ভূঁইয়া, সরসপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আরিয়ান আনোয়ার, ছাত্রদল নেতা নুর মোহাম্মদ মেহেদীসহ যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট