1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগে ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ, লাইসেন্স বাতিলের দাবি কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত ৪ লাকসামে জমিরিয়া নাছিরুল উলুম মাদরাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খলিলুর রহমান ও সালেহা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ উন্নয়ন কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মনোহরগঞ্জে কেউ মাফিয়া হতে চাইলে মুলার মতো তুলে ফেলবো – আবুল কালাম এমপি সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে শুভ জন্মদিন কবি ও গবেষক এনাম আনন্দ সংসদের প্রথম অধিবেশন আজ

ব্যারিস্টার সুমন গ্রেপ্তার

এম.এ.মান্নান.মান্না
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১৪৮ বার পড়া হয়েছে

হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দিবাগত রাতে রাজধানী মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মিরপুর থানার ডিউটি অফিসার মাহমুদুন নবী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গভীর রাতে সুমনকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।’

তবে মিরপুর থানায় হাজতখানা না থাকায় সুমনকে আপাতত পল্লবী থানায় রাখা হয়েছে বলে জানান তিনি।

রাত ১টা ১৮ মিনিটে ব্যারিস্টার সুমনের ভেরিভায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি লেখেন, ‘আমি পুলিশের সাথে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই।’

গত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েছিলেন সুমন। মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হিসেবে আওয়ামী লীগ প্রার্থী এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীকে পরাজিত করে হবিগঞ্জ-৪(চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট