1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
আধুনিক নাথেরপেটুয়া ইউনিয়ন গড়তে চান সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির ভূঁইয়া লাকসামে শিক্ষা প্রতিষ্ঠানের ১০ কোটি টাকার ফেরত যাচ্ছে নাঙ্গলকোটে পদযাত্রায় আমরা সরকারের কাছে ‘জাস্টিস কার্ড’ চাই- হাসনাত আব্দুল্লাহ এমপি মনোহরগঞ্জ হাজীপুরা বালিকা দাখিল মাদরাসার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান লাকসামে এনসিপি’র পথসভা ও যোগদান অনুষ্ঠিত গরু চোর সন্দেহে লালমাইয়ে যুবদল নেতাসহ ৩ জনকে ল্যাম্পপোস্টে বেঁধে গণপিটুনি, ভিডিও ভাইরাল চুয়াডাঙ্গায় কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে গ্রেপ্তার ৩ রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নিয়েছে বিএনপি : হাসনাত আবদুল্লাহ মনোহরগঞ্জে বি-স্ট্রং প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে দশম শ্রেণির ছাত্রকে শিক্ষা সহায়তা প্রদান

মোঃ সোহাগঃ 
  • প্রকাশিত: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ২১৪ বার পড়া হয়েছে

মোঃ সোহাগঃ   আজ ২১ অক্টোবর ২০২৪ ইং তারিখে শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে ঢাকার মিরপুর, ইব্রাহিমপুরে দশম শ্রেণির ছাত্র মো: শরীফ হোসেন কে শিক্ষা সহায়তা প্রদান করা হয়। মো: শরীফ হোসেন একজন মেধাবী ছাত্র, সে ঢাকার পুরান কচুক্ষেত”হাজী সৈয়দ আলী খাঁন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র । তার পিতা মোহাম্মদ আলী একজন দিনমজুর। দীর্ঘদিন ধরে তার পিতার কোন কাজ না থাকায় স্কুলের বেতন ও কোচিং এর টাকা দিতে পারছিলনা । টাকা দিতে না পারায় টেস্ট পরীক্ষার অনুমতি পাচ্ছিলেন না । নিরুপায় হয়ে মো: শরীফ এর মা শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের কাছে সহযোগিতা চায়। শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশন মো: শরীফ হোসেনের এমন অসহায়ত্বের কথা শুনে তার এক বছরের বেতন ও কোচিং এর টাকা ব্যবস্হা করে মো: শরিফ হোসেন এবং তার মায়ের হাতে তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান মো : সোহাগ, ভাইস চেয়ারম্যান মো : রুস্তম আলী, সাংগঠনিক সম্পাদক সারোয়ার মাহিন, স্থায়ী সদস্য প্রভাষক রুনা লায়লা। শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান মো : সোহাগ ফাউন্ডেশনের সেই সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান যাদের সহযোগিতায় এই মহৎ কাজ সমাপ্ত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট