1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

মনোহরগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতার লিফলেট বিতরণ

আবু ইউসুফ
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ১৪১ বার পড়া হয়েছে

আবু ইউসুফঃ

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার বাজারে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজিব আহসান লিফলেট বিতরণ করেছেন। বৃহস্পতিবার বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি সম্বলিত লিফলেট ও ধানের শীষ প্রতীকের প্লে কার্ড সাধারণ জনগণের কাছে পৌঁছে দেন। এসময় তিনি দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে বিপুলাসার বাজারের বিভিন্ন গলি প্রদক্ষিণ করে ব্যবসায়ী ও সাধারণ লোকজনের সাথে কৌশল বিনিময় করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম পৌঁছান।

মনোহরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাহার আলম মজুমদার ও সদস্য সচিব আনোয়ার হোসেন মোহনের সার্বিক তত্ত্বাবধানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি সোহাগ, সহ-সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মিজান, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মেরাজ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ, দপ্তর সম্পাদক ওমর ফারুক, প্রচার সম্পাদক তোফায়েল আহমেদ, সহ-প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রফেসর আলী মর্তুজা, আব্দুল মুনাফ, মোহাম্মদ আলী, বিপুলাসার ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক ডাঃ মজিদ, নাথেরপেটুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নাজির আহমেদ, ঝলম উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকু, যুগ্ম আহ্বায়ক আব্দুল বাতেন, সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরী, বিপুলাসার ইউনিয়ন যুবদলের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজিম উদ্দিন, সদস্য সচিব জাহিদ হাসান সুজনসহ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট