1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগে ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ, লাইসেন্স বাতিলের দাবি কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত ৪ লাকসামে জমিরিয়া নাছিরুল উলুম মাদরাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খলিলুর রহমান ও সালেহা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ উন্নয়ন কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মনোহরগঞ্জে কেউ মাফিয়া হতে চাইলে মুলার মতো তুলে ফেলবো – আবুল কালাম এমপি সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে শুভ জন্মদিন কবি ও গবেষক এনাম আনন্দ সংসদের প্রথম অধিবেশন আজ

মনোহরগঞ্জে বিশিষ্টজনদের সাথে ইউএনও’র মতবিনিময়

আবু ইউসুফ: 
  • প্রকাশিত: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ১৩৮ বার পড়া হয়েছে

টিসিবির কার্ড হালনাগাদ

আবু ইউসুফ: মনোহরগঞ্জে টিসিবির কার্ড হালনাগাদ করার লক্ষে ১৬ অক্টোবর বুধবার মনোহরগঞ্জ উপজেলা হলরুমে বিশিষ্টজনদের সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা নির্বাহী অফিসার উজালা রানী চাকমা। মতবিনিময় সভায় উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন মনোহরগঞ্জ থানার ওসি তদন্ত আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইলিয়াছ পাটওয়ারী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমীর হাফেজ মাওলানা নুরনবী, মনোহরগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ আবু ইউসুফ, সদস্য সচিব জিএম আহসান উল্লাহ, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মোঃ অজিউল্লাহ, মৈশাতুয়া ইউনিয়ন জামায়াতের আমীর মুহা: মহিউদ্দীন, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, ছাত্র প্রতিনিধিসহ বিশিষ্টজনেরা। এছাড়াও বিভিন্ন সংবাদপত্রের উপজেলা প্রতিনিধি, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি সচিবরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। উন্মুক্ত আলোচনায় বক্তারা বিগত সরকারের সময়ে করা টিসিবির কার্ড নিয়ে বিভিন্ন অনিয়ম তুলে ধরে সেগুলো সংস্কার এবং বর্তমান হালনাগাদে দলমত না দেখে প্রকৃত স্বল্প আয়ের মানুষরা যেন টিসিবির উপকারভোগী হতে পারেন সেজন্য সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান জানানো হয়। সভায় টিসিবির কার্ড হালনাগাদ করার জন্য উপজেলার ১১ ইউনিয়নের জন্য আলাদা ১১টি কমিটি করে দেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট