1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগে ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ, লাইসেন্স বাতিলের দাবি কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত ৪ লাকসামে জমিরিয়া নাছিরুল উলুম মাদরাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খলিলুর রহমান ও সালেহা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ উন্নয়ন কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মনোহরগঞ্জে কেউ মাফিয়া হতে চাইলে মুলার মতো তুলে ফেলবো – আবুল কালাম এমপি সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে শুভ জন্মদিন কবি ও গবেষক এনাম আনন্দ সংসদের প্রথম অধিবেশন আজ

গাজীপুরে হত্যা মামলায় থানা আওয়ামী লীগ সভাপতি ও সহ-সভাপতি গ্রেফতার

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ২৩১ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হৃদয় হত্যাকান্ডে অভিযুক্ত গাজীপুরের কোনাবাড়ী থানা আওয়ামীলীগের সভাপতি মো: আব্দুর রহমান মাস্টার (৪৯) ও সহ-সভাপতি মো: আনিছুর রহমান মাস্টারকে (৪৮) গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার র‌্যাব-১ এর সহকারী পরিচালক  মো: মাহফুজুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্ততে এ তথ্য জানান।

র‌্যাব কর্মকর্তা বলেন, ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনকে দমানোর জন্য দেশব্যাপি অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি, ছাত্র আন্দোলনে প্রত্যক্ষ ও পরোক্ষ প্ররোচনায় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ছাত্র জনতার উপর প্রকাশ্যে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। ছাত্রদের উপর নির্মমভাবে গুলি করার ভিডিও ফুটেজ এবং এজাহারের কপি পর্যালোচনা করে আসামি সনাক্ত করা হয়। তাদের আইনের আওতায় আনার জন্য র‌্যাব-১ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

তিনি বলেন, এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে র‌্যাব-১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হৃদয় হত্যাকাণ্ডে অভিযুক্ত কোনাবাড়ী থানা আওয়ামী লীগ সভাপতি মো: আব্দুর রহমান মাস্টার ঢাকার উত্তরার ৪ নম্বর সেক্টরে অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালিয়ে উত্তরার সেন্ট্রাল স্কুল এন্ড কলেজের সামনের রাস্তা থেকে তাকে গ্রেফতার করে। এছাড়া কক্সবাজার পালানোর সময় উত্তরা থেকে একই থানা কমিটির সহ-সভাপতি আনিছুর রহমান মাস্টারকে গ্রেফতার করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট