1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

ইউপি সদস্যদের অপসারণ না করার দাবিতে ফুলবাড়ীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ২৫০ বার পড়া হয়েছে
দিনাজপুরের ফুলবাড়ীতে ইউনিয়ন পরিষদের সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের অপসারণ না করার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে ইউপি সদস্যরা।

বুধবার (১৬ অক্টোবর) বেলা ১১টায় ফুলবাড়ী পৌর শহরের নীমতলা মোড়ে সড়কের পাশে দাঁড়িয়ে উপজেলার ৭টি ইউনিয়নের সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা ঘণ্টাব্যাপী এই মানববন্ধন করেন।
বক্তারা বলেন, দেশের একটি গুরুত্বপূর্ণ স্থানীয় সরকার কাঠামো ইউনিয়ন পরিষদ। প্রান্তিক জনগণের যে কোন সংকট, সমস্যা সমাধানের সিংহভাগই হয়ে থাকে ইউনিয়ন পরিষদ থেকে। এমনকি এই মুহূর্তে উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র, কাউন্সিলরাও নেই। তাই এই সময়ে ইউনিয়ন পরিষদের সদস্য ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্যদের অপসারণ করলে জনদুর্ভোগ পৌঁছাবে চরমে। বন্ধ হয়ে যাবে নাগরিক সেবা। নাগরিক সেবা ও জনদুর্ভোগের বিষয়টি বিবেচনা করে ইউনিয়ন পরিষদের সদস্য ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্যদেরকে অপসারণ না করার দাবি জানান বক্তারা।
মানববন্ধন শেষে ইউপি সদস্যরা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদে এসে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।
এতে বক্তব্য রাখেন ইউপি সদস্য ফয়জার, সিরাজুল, গউর, তসলিম, কাঞ্চন , মান্নান, কামাল, নুরু, লিটন, সনি, রমিউল, দিলিপ, খয়েরবাড়ী ইউপি সদস্য শামীম হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট