1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

এনজিও কর্মীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

লালমনিরহাট প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ২৬০ বার পড়া হয়েছে

এনজিও কর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় কারাগারে থাকা লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া রিপনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার রাতে জেলা বিএনপির পক্ষ থেকে লিখিতভাবে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়। একই সঙ্গে ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল মালেককে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা বিএনপির দপ্তর সম্পাদক জয়নুল আবেদীন স্বপন বলেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গোলাম কিবরিয়া রিপনকে বহিষ্কার করা হয়েছে।

বর্তমানে বহিষ্কৃত নেতা গোলাম কিবরিয়া রিপন লালমনিরহাট জেলা কারাগারে রয়েছেন। গত ২৯ অক্টোবর বুধবার এনজিও কর্মীকে ধর্ষণচেষ্টা মামলায় জামিন নিতে জেলা ও দায়রা জজ আদালতে উপস্থিত হলে আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গোলাম কিবরিয়া রিপন ভেলাবাড়ী ইউনিয়নের পশ্চিম ভেলাবাড়ী এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে। তিনি স্থানীয় ভেলাবাড়ী স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী দিনাজপুর জেলার কাহারোল উপজেলার ভাতগাঁও এলাকার বাসিন্দা। তিনি ব্র্যাকের ভেলাবাড়ী শাখায় ক্রেডিট অফিসার (প্রগতি) হিসেবে কর্মরত ছিলেন।

কর্মস্থলে অবস্থানকালে স্থানীয় এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে সম্পর্কের টানাপোড়েন দেখা দিলে ওই নারী স্থানীয় বিএনপি নেতা গোলাম কিবরিয়া রিপনের কাছে সমাধানের আশায় বিষয়টি জানান। রিপন তাকে আশ্বাস দিয়ে সহযোগী চান মিয়ার বাড়িতে অবস্থান করার পরামর্শ দেন।

অভিযোগ অনুযায়ী, গত ৩ আগস্ট রাতে রিপন ও চান মিয়া ওই নারীকে একাধিকবার ধর্ষণের চেষ্টা করেন। পরে ভুক্তভোগী আদিতমারী থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্ত শেষে রিপন ও চান মিয়ার বিরুদ্ধে মামলা রেকর্ড করে।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর বলেন, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত দুজনের বিরুদ্ধেই মামলা রেকর্ড করা হয়েছে। দ্রুত এ মামলার চার্জশিট আদালতে দাখিল করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট