1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সর্বশেষ :
সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে শুভ জন্মদিন কবি ও গবেষক এনাম আনন্দ সংসদের প্রথম অধিবেশন আজ মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের ২০২৬–২০২৭ কার্যকালের নতুন কমিটি ঘোষণা। সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন (CIP), সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন সোহাগ। জসিম উদ্দিন সিআইপি মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি নির্বাচিত মনোহরগঞ্জে দুর্ধর্ষ দুই ডাকাত গ্রেপ্তার উত্তরায় ছায়াকুঞ্জ কল্যান সমিতির ইফতার মাহফিল নাছির উদ্দীন ফাউন্ডেশনের রওনাকে রমজান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জামায়াত নেতা ডা. তাহের ও রফিকুল ইসলামের ভোটের ফল চ্যালেঞ্জ মোটরসাইকেলে তেল না দেওয়ায় বাগবিতণ্ডা, যুবককে পিটিয়ে হত্যা

রক্তের স্রোত –লায়লা আহমেদ সেলিনা

এম.এ.মান্নান.মান্না
  • প্রকাশিত: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ১৩৬ বার পড়া হয়েছে
হন্তদন্ত অস্থির চিত্তে বাহিরে বের হলাম
শুরু হলো হৃদ স্পন্দন
ভয় পেলাম ভূমিকম্প নয়তো!
অথচ না.
হঠাৎ কালবৈশাখী ছোবল দিলো অন্তরে!
বুঝে ওঠতে পারিনি….
এতোটাই প্রবল ঝড় তছনছ করলো হৃদয় অলিন্দ!
এই ছোট্ট জীবনে আর কতো?
ক্ষণিকের তরে দুমড়ে মুচড়ে
ক্ষত-বিক্ষত করলো হৃদয়!
রক্তের বন্যায় প্লাবিত হৃদ ভূমি!
দরিয়ায় ভেসে যাচ্ছি রক্তের স্রোতে!
বাঁচাও বাঁচাও হাউমাউ করে চিৎকার!
আওয়াজ পৌঁছেছে অনেকের কর্ণকুহরে
হায়রে মানবতা!
এই নিষ্ঠুর দুনিয়ায় কেনো সবার নিঠুর হিয়া?
অতি দ্রুত বদলে যাচ্ছে সব-
চাকচিক্য দেওয়ালে বেড়ে ওঠা মানুষ গুলো।
নিজেই খড়কুটোর মতো ঝাঁপিয়ে পড়ি বাঁচা-মরার লড়াইয়ে।
অবশেষে তীরে এসে নতদৃষ্টিতে তাকিয়ে অনেকক্ষণ…
কান্নারাই বুকে হাত বুলিয়ে আদর সান্ত্বনা দেয়!
আমি চক্ষু বুজেই থাকি…
বিপদাপন্নের কাছে মানুষ বড়ো-ই অসহায়।
চোখের সাগরে এখনো বয়ে চলে রক্তের স্রোত!!
২৪/১০/২০১৯ ইং( আমার জীবনে ঘটে যাওয়া এক ভয়ংকর দিন আজ! মনে হলে চোখ ভিজে যায়

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট