1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগে ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ, লাইসেন্স বাতিলের দাবি কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত ৪ লাকসামে জমিরিয়া নাছিরুল উলুম মাদরাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খলিলুর রহমান ও সালেহা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ উন্নয়ন কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মনোহরগঞ্জে কেউ মাফিয়া হতে চাইলে মুলার মতো তুলে ফেলবো – আবুল কালাম এমপি সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে শুভ জন্মদিন কবি ও গবেষক এনাম আনন্দ সংসদের প্রথম অধিবেশন আজ

মনোহরগঞ্জে পূজা মন্ডপ পরিদর্শনে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনী

মনোহরগঞ্জ প্রতিনিধিঃ
  • প্রকাশিত: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১৫৭ বার পড়া হয়েছে

মনোহরগঞ্জ প্রতিনিধিঃ কুমিল্লার মনোহরগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা দেখতে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, থানা প্রশাসন ও প্রেসক্লাবের প্রতিনিধিবৃন্দ।
শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক উজালা রানী চাকমা, বাংলাদেশ সেনাবাহিনীর মনোহরগঞ্জ উপজেলায় দায়িত্বরত ক্যাপ্টেন রেজওয়ান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন, মনোহরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব জিএম আহসান উল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি শরীফ হোসেন।
পূজা মন্ডপ পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার উজালা রানী চাকমা বলেন, সকল ধর্মই শান্তির ধর্ম। কোন ধর্মই অশান্তির বার্তা দেয় না। হিন্দু-মুসলমান, বৌদ্দ-খ্রিষ্টান সকলে মিলে যাতে এ অনুষ্ঠান আনন্দের মধ্য দিয়ে গ্রহণ করে এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।


মনোহরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র বলেন, আমাদের মনোহরগঞ্জে শারদীয় দুর্গোৎসব স্বতঃস্পূর্ত ভাবে সবাই পালন করছে। আইন শৃঙ্খলা এখন পর্যন্ত পুরোপুরি ভালো আছে। আমরা আশা করি সকলের সহযোগিতায় সফলভাবে পূজা সম্পন্ন করতে পারবো।
উল্লেখ্য মনোহরগঞ্জ উপজেলায় এবছর মোট ১২ টি মন্ডপে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব পালিত হচ্ছে। তার মধ্যে ১১ টি মন্ডপে পূজা উদযাপিত হচ্ছে প্রতিমা দিয়ে আর ১ টি মন্ডপে পূজা উদযাপিত হচ্ছে ছায়া(প্রতিমা বিহীন) পূজা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট