1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে হামের টিকা ক্যাম্পেইনের উদ্বোধন বেবী নাজনীন, কনকচাঁপা ও চমকসহ আরও যারা বিএনপি থেকে এমপি হতে চান পুনর্বহালসহ তিন দাবিতে মতিঝিলে পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তাদের বিক্ষোভ নীরব প্রতিক্ষা –সারোয়ার মাহিন মনোহরগঞ্জে ১৩ কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন মনোহরগঞ্জে বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মায়ের নির্দেশে শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়বেন মুক্তি খুব নীরবে বুকের ভিতর কাঁদে—© প্রাকৃতজ শামিমরুমি টিটন মনোহরগঞ্জে জামায়াতের দিনব্যাপী রুকনদের শিক্ষাশিবির অনুষ্ঠিত বিএনপি-আওয়ামী লীগের মধ্যে ‘অলিখিত সমঝোতা’ হয়েছে-সারজিস আলম

আদালত থেকেই মুক্ত সাবের হোসেন চৌধুরী

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ২০৯ বার পড়া হয়েছে

জামিনে আদালত থেকেই মুক্ত হলেন সাবেক বন ও পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

মঙ্গলবার সন্ধ্যার পর কোর্ট হাজত থেকে ছাড়া পেয়ে বাসায় চলে যান তিনি।

এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনকে ঘিরে রাজধানীর পল্টন থানার দুই মামলাসহ ছয় মামলায় জামিন পান সাবের হোসেন চৌধুরী।

বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান তাকে দুই মামলায় ও ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান চার মামলায় জামিন মঞ্জুর করেন।

দুই বছর আগে বিএনপি কার্যালয়ে পুলিশের অভিযানে গুলিতে মকবুল নামে দলের এক কর্মী নিহত হন। এ হত্যা মামলায় গতকাল তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

তবে জিজ্ঞাসাবাদের সময়ে অসুস্থবোধ করলে আজ তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করে পুলিশ। অন্যদিকে আসামিপক্ষ তার বিরুদ্ধে থাকা সবকটি মামলায় জামিন আবেদন করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট