1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগে ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ, লাইসেন্স বাতিলের দাবি কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত ৪ লাকসামে জমিরিয়া নাছিরুল উলুম মাদরাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খলিলুর রহমান ও সালেহা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ উন্নয়ন কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মনোহরগঞ্জে কেউ মাফিয়া হতে চাইলে মুলার মতো তুলে ফেলবো – আবুল কালাম এমপি সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে শুভ জন্মদিন কবি ও গবেষক এনাম আনন্দ সংসদের প্রথম অধিবেশন আজ

মনোহরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

আবু ইউসুফ :
  • প্রকাশিত: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১৮৬ বার পড়া হয়েছে

আবু ইউসুফ : শিক্ষকের কণ্ঠস্বর, “শিক্ষায় নতুন সামাজিক অঙ্গিকার ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে। শনিবার উপজেলা হল রুমে বিশ্ব শিক্ষক দিবসটি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোঃ নুরুজ্জামান এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উজালা রানী চাকমা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অফিসার কাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মনোহরগঞ্জ স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ আবদুল মতিন, নাথেরপেটুয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুর রশিদ, নাথেরপেটুয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ হুজরাতুল ইসলাম, ভোগই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইলিয়াস হোসেন, আশিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুল হক মজুমদার, নাথেরপেটুয়া সরকারি বিদ্যালয়ের শিক্ষক আবদুল মান্নান, লৎসর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ খলিলুর রহমান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন নরহরিপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাও, ইসমাইল হোসেন, লালচাঁদপুর মাদ্রাসার অধ্যক্ষ একেএম ফজলুল হক, মনোহরগঞ্জ ডিগ্রি মাদ্রাসা অধ্যক্ষ মাও জিন্নাত আলী, পোমগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন, মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু নছর মোহাম্মদ সালেহ মজুমদার, বড়কেশতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার দাস ও সহকারী প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া জন্টুসহ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট