1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
শুভ জন্মদিন কবি ও গবেষক এনাম আনন্দ সংসদের প্রথম অধিবেশন আজ মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের ২০২৬–২০২৭ কার্যকালের নতুন কমিটি ঘোষণা। সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন (CIP), সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন সোহাগ। জসিম উদ্দিন সিআইপি মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি নির্বাচিত মনোহরগঞ্জে দুর্ধর্ষ দুই ডাকাত গ্রেপ্তার উত্তরায় ছায়াকুঞ্জ কল্যান সমিতির ইফতার মাহফিল নাছির উদ্দীন ফাউন্ডেশনের রওনাকে রমজান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জামায়াত নেতা ডা. তাহের ও রফিকুল ইসলামের ভোটের ফল চ্যালেঞ্জ মোটরসাইকেলে তেল না দেওয়ায় বাগবিতণ্ডা, যুবককে পিটিয়ে হত্যা লাকসামে শ্রমিককে বেঁধে মারধরের অভিযোগ, ছাত্রদল আহ্বায়কসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

জুলাই হত্যাকাণ্ডে জড়িতরা এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে : আখতার হোসেন

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১৫৫ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দুই মাস পরও শহীদদের পরিবারের দায়িত্ব নেওয়া এবং আহতদের সুচিকিৎসা প্রদানের মতো সরকারের কোন পদক্ষেপ দেখিনি। যারা জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িত তারা এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে।

শনিবার দুপুরে রাজধানীর শাহবাগে জাতীয় নাগরিক কমিটি কর্তৃক আয়োজিত ‘নাগরিক সমাবেশে’ তিনি এ কথা বলেন। নাগরিক সমাবেশে জুলাই হত্যাকাণ্ডের বিচার, শহীদ পরিবারের পুনর্বাসন, আহতদের চিকিৎসা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণের কথা তুলে ধরেন নাগরিক কমিটির নেতাকর্মীরা।

সমাবেশে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, শত শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আছে এই বাংলাদেশ। শহীদের রক্তের সাথে বেইমানি করবেন না। যাদের কারণে দ্রব্যমূল্যের দাম বেড়ে যাচ্ছে সে সকল সিন্ডিকেটের কালো হাত ভেঙে দেওয়া, শহীদদের পরিবারের দেখাশোনা ও আহতদের সুচিকিৎসার আহ্বান জানান তিনি।

 

এসময় জাতীয় নাগরিক কমিটির আহব্বায়ক নাসিরউদ্দীন পাটুয়ারী বলেন, বাংলাদেশের ছাত্ররা আরেকটা মুক্তিযুদ্ধে বিজয়ী হয়েছে। কিন্তু দুঃখের বিষয় যেসব দলের নেতাকর্মীরা আন্দোলনে অংশ নিয়েছিল তারাও নিজেদের দল গোছাতে ব্যস্ত। আওয়ামী সরকারের সংবিধান বাতিল করে দ্রুত নতুন সংবিধান করতে হবে। লাগামহীন দ্রব্যমূল্যের লাগাম টানতে হবে। যাদের নির্দেশে নির্বিচারে গণহত্যা চালানো হয়েছে তাদের বিচার এই  বাংলার মাটিতেই করতে হবে। আমরা রাজনীতির মাঠে প্রতিযোগিতা চাই। আর কোনো প্রতিহিংসা চাই না। তিনি অন্তবর্তীকালীন সরকারকে অনুরোধ করেন যেন দ্রুত হত্যাকারীদের বিচার করা হয়।

এছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ও জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহত পরিবারের সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট