1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগে ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ, লাইসেন্স বাতিলের দাবি কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত ৪ লাকসামে জমিরিয়া নাছিরুল উলুম মাদরাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খলিলুর রহমান ও সালেহা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ উন্নয়ন কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মনোহরগঞ্জে কেউ মাফিয়া হতে চাইলে মুলার মতো তুলে ফেলবো – আবুল কালাম এমপি সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে শুভ জন্মদিন কবি ও গবেষক এনাম আনন্দ সংসদের প্রথম অধিবেশন আজ

মনোহরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটির সাথে প্রশাসনের মতবিনিময়

আবু ইউসুফ:
  • প্রকাশিত: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭০ বার পড়া হয়েছে

আবু ইউসুফ: আসন্ন হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মনোহরগঞ্জ উপজেলার পূজা উদযাপন কমিটির সাথে উপজেলা প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার উপজেলা হল রুমে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উজালা রানী চাকমা। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা নাসরিন, অফিসার ইনচার্জ সৈয়দ আবু মোহাম্মদ শাহজাহান কবির, ওসি তদন্ত আনোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইউনুস, উপজেলা শিক্ষা অফিসার কাজী মোহাম্মদ জাহাঙ্গীর, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব জিএম আহসান উল্লাহ, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি জদুলাল দেবনাথ, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাহা, বিভিন্ন পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ, রাজনৈতিক দলের বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলনের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিসহ প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার উজালা রানী চাকমা জানান, মনোহরগঞ্জে মোট ১২ টি মন্ডপ রয়েছে। ইতিমধ্যে প্রত্যেক মন্ডপের সার্বিক বিষয় তদারকির জন্য একজন করে উপজেলা প্রশাসনের প্রতিনিধিকে সংযুক্ত করে দেওয়া হয়েছে। পুলিশ প্রশাসনে ৬টি টিম ও ফায়ার সার্ভিসের একটি টিম গঠন করে দেওয়া হয়েছে। আনসার ভিডিপির সদস্যদের প্রত্যেক মন্ডপের পাহারার জন্য আলাদা আলাদা টিম গঠন করে দেওয়া হয়েছে। এছাড়া রাজনৈতিক দলের প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও স্থানীয় সুধীজনের সমন্বয়ে প্রত্যেক মন্ডপের জন্য স্থানীয় স্বেচ্ছাসেবী টিম গঠন করা হয়েছে। সার্বক্ষণিক নিরাপত্তার জন্য প্রত্যেক মন্ডপকে সি সি ক্যামেরার আওতায় আনা হয়েছে যেখানে সংযুক্ত রয়েছেন ডিসি মহোদয়, এসপি মহোদয় ও ইউএনও। আমার বিশ্বাস মনোহরগঞ্জের সকলের সহযোগিতায় আমরা একটি সুন্দর ও সুশৃঙ্খল ভাবে শারদীয় দুর্গোৎসব সম্পূর্ণ করতে পারবো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট