1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
শুভ জন্মদিন কবি ও গবেষক এনাম আনন্দ সংসদের প্রথম অধিবেশন আজ মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের ২০২৬–২০২৭ কার্যকালের নতুন কমিটি ঘোষণা। সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন (CIP), সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন সোহাগ। জসিম উদ্দিন সিআইপি মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি নির্বাচিত মনোহরগঞ্জে দুর্ধর্ষ দুই ডাকাত গ্রেপ্তার উত্তরায় ছায়াকুঞ্জ কল্যান সমিতির ইফতার মাহফিল নাছির উদ্দীন ফাউন্ডেশনের রওনাকে রমজান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জামায়াত নেতা ডা. তাহের ও রফিকুল ইসলামের ভোটের ফল চ্যালেঞ্জ মোটরসাইকেলে তেল না দেওয়ায় বাগবিতণ্ডা, যুবককে পিটিয়ে হত্যা লাকসামে শ্রমিককে বেঁধে মারধরের অভিযোগ, ছাত্রদল আহ্বায়কসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

কবির কবিতা –শামীমা খালিদ শাম্মী

এম.এ.মান্নান.মান্না
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪৯ বার পড়া হয়েছে
 হাসির আড়ালে কষ্ট লুকিয়ে কবিতা সাজায় কবি
হৃদয়ের টানে কবিতাও শব্দের ঝুড়ি নিয়ে বসে,
প্রেমের নীড়ে কবিতা জ্বলজ্বল করে নক্ষত্রের মেলায়
মনের আবেগে কাঁদে দুনয়ন তবুও কবিতা লিখেন কবি।
কবিতা তার ভালোবাসার একমাত্র দাবী
সিগারেটের ধোঁয়ায় চায়ের পেয়ালায়
ভেসে উঠে কবিতার মুখচ্ছবি,
কবিতার ভাষা জাগায় আশা কবির হৃদয়ে
কবিতা তাকে সিক্ত করে অশ্রু ঝরে গোপনে
কবির প্রেম স্বার্থকতা পায় কবিতা বুকে জড়ালে।
কবিতার বিচ্ছেদে কবির আকস্মিক মৃত্যু ঘটে
এভাবেই কবি হারিয়ে যায় হারায় না তার কবিতা,
লাইব্রেরীর শেষ প্রান্তে হাজারো উপন্যাসের ভীড়ে
ধুলোপড়া ছিন্ন হীনে কবিতা অপেক্ষা করে।
কবির জন্য চির অনন্তকালের তরে
কবি বেঁচে থাকে তার কবিতার উপমায়,
কবি ও কবিতার যে চিরকালীন সেতুবন্ধন,
বেঁচে থাকুক হাজার বছর  ইতিহাস সাক্ষী হয়ে
কবি ও কবিতার অমর প্রেমের মহাকাব্য।
শেষ থেকেই শুরু…….

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট