1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগে ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ, লাইসেন্স বাতিলের দাবি কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত ৪ লাকসামে জমিরিয়া নাছিরুল উলুম মাদরাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খলিলুর রহমান ও সালেহা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ উন্নয়ন কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মনোহরগঞ্জে কেউ মাফিয়া হতে চাইলে মুলার মতো তুলে ফেলবো – আবুল কালাম এমপি সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে শুভ জন্মদিন কবি ও গবেষক এনাম আনন্দ সংসদের প্রথম অধিবেশন আজ

নাথেরপেটুয়া ইউপির সাবেক চেয়ারম্যান সফিকুল হোসেনের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পন

মোঃ আলমগীর হোসেন
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮৭ বার পড়া হয়েছে

মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ সফিকুল হোসেন পাটোয়ারী (তাহের কোম্পানী) এর ১২তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) পালিত হয়েছে।

এ উপলক্ষে স্থানীয় ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়নের ধোপামুড়ী গ্রামে মোহাম্মদ সফিকুল হোসেন পাটোয়ারী (তাহের কোম্পানী) এর কবর জিয়ারত ও কবরে পুষ্পস্তবক অর্পন করেন- ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নাজির আহমদের নেতৃত্বে সিনিয়র সহ-সভাপতি মাস্টার মোবারক হোসেন, সহ-সভাপতি ওমর আলী, সেক্রেটারী গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবদুল মতিন, বিএনপি নেতা আবদুল হক উকিল, আছমত আলী, ইউনিয়ন যুবদল সভাপতি রেজাউল করীম রেজু, সহ-সভাপতি জাকির হোসেন বাবুল, মরহুম সফিকুল হোসেন পাটোয়ারীর ছোট ছেলে আবদুল্লাহ আল-মামুন সুমন, যুবদল নেতা  খুরশিদ আলম, মোঃ হারুনুর রশিদ, মোঃ মাইন উদ্দিন, মোঃ সাদেক হোসেন, মোঃ বাবর হোসেন, মোঃ রাকিব হোসেন বাপ্পি, আবু তালেব (আলবার্ট), মোঃ মোহন, মোঃ হৃদয়, মোঃ আকবর হোসেন, মোঃ মিলন ও মন্টুসহ দলীয় নেতৃবৃন্দ। কবর জিয়ারতে দোয়া-মুনাযাত পরিচালনা করেন মাওলানা সাইফুল ইসলাম।

উল্লেখ্য, গত ৩রা সেপ্টেম্বর ২০১২ সালে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হন নাথেরপেটুয়া ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান মোহাম্মদ সফিকুল হোসেন পাটোয়ারী (তাহের কোম্পানী)।

 

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট