1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগে ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ, লাইসেন্স বাতিলের দাবি কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত ৪ লাকসামে জমিরিয়া নাছিরুল উলুম মাদরাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খলিলুর রহমান ও সালেহা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ উন্নয়ন কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মনোহরগঞ্জে কেউ মাফিয়া হতে চাইলে মুলার মতো তুলে ফেলবো – আবুল কালাম এমপি সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে শুভ জন্মদিন কবি ও গবেষক এনাম আনন্দ সংসদের প্রথম অধিবেশন আজ

জমি নিয়ে বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৫১ বার পড়া হয়েছে

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার দোয়াখানী মহল্লায় বসতভিটা নিয়ে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন। সোমবার সকালে এ ঘটনা ঘটে। নিহত নওশাদ মিয়া (৪০) দোয়াখানী মহল্লার মৃত কিম্মত আলীর ছেলে। এ ঘটনার পর থেকেই ছোট ভাই ঘাতক জুনেদ মিয়া (২৫) পালিয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নওশাদ মিয়া ও জুনেদ মিয়ার মাঝে পৈত্রিক বসতভিটা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। এ নিয়ে সকালে তাদের মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জুনেদ মিয়া উত্তেজিত হয়ে তার বড় ভাই নওশাদ মিয়াকে ছুরিকাঘাত করে। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বানিয়াচং থানার (ওসি) আমিনুল ইসলাম বলেন, নওশাদের মরদেহ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর আধুনিক হাসপাতালে প্রেরণের করা হয়েছে। হত্যাকারীকে গ্রেফতার করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। দ্রুত তাকে আইনের আওতায় আনা হবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট