1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
পাকিস্তানের প্রভাবশালী আলেমকে গুলি করে হত্যা রংপুরে হাজিরা দিতে এসে স্বামীর কোলে স্ত্রীর মৃত্যু অসদুপায় অবলম্বনের ফল: পূর্বধলায় ৪ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল দুবাইয়ে মারা গেছেন সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার রংপুরে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার হাওরে ক্ষতিগ্রস্তদের এককালীন ৭ হাজার ৫০০ টাকা করে অর্থ সহায়তা দেওয়া হবে: তথ্য উপদেষ্টা সংরক্ষিত নারী আসন নুসরাত তাবাসসুমকে নির্বাচিত ঘোষণা করে ইসির গেজেট প্রকাশ বড়াইগ্রামে নেশার টাকা না পেয়ে মাকে হত্যা, ছেলে আটক সিংড়ায় পিতাকে গলা কেটে হত্যা করল ছেলে, স্ত্রী ও ছেলে আটক ঢাকা ক্যান্টনমেন্ট যুব বিভাগের কমিটি গঠন সম্পন্ন

বিসিবি সভাপতির পদ ছাড়লেন পাপন

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ২৫৫ বার পড়া হয়েছে

অবশেষে ‘পাপন’মুক্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশ ক্রিকেটে শেষ হয়েছে তার অধ্যায়। এক যুগ ধরে দেশের ক্রিকেটের শীর্ষ পদ দখলে রাখা নাজমুল হাসান পাপন পদত্যাগ করেছেন। বিদায় বলে দিলেন বিসিবি সভাপতির চেয়ারকে।

পাকিস্তানে জাতীয় দলের ক্রিকেটাররা যখন মাঠের খেলায় নামার অপেক্ষায়, ঠিক সেই সময়েই শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জরুরি সভা। বুধবার বেলা সাড়ে ১১টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত হচ্ছে এই গুরুত্বপূর্ণ সভা।

আগেই জানা গিয়েছিল, রাজনৈতিক অস্থিরতায় দেশ ছেড়ে বিদেশে পালানো বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও থাকবেন এই সভায়। যদিও স্ব-শরীরে নয়, অনলাইনে উপস্থিতি জানান দেবেন তিনি। যেখানে আসতে পারে তার পদত্যাগের সিদ্ধান্ত।

শেষ পর্যন্ত তাই সত্য হলো। বৈঠক শুরুর কিছুক্ষণ পরেই এলো সেই খবর। ফলে বাংলাদেশ ক্রিকেটে শেষ হলো তার দীর্ঘ ১২ বছরের রাজত্ব। ২০১২ সালে সভাপতি মনোনয়ন এবং ২০১৩ সালের নির্বাচনের পর এই আসনে বসেন তিনি। মাঝে হয়েছিলেন এসিসি চেয়ারম্যানও।

পাপন বিদায় বলায় এই পদে আসতে যাচ্ছেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাচিত পরিচালকদের কেউ। যেখানে সাবেক ক্রিকেটার ও প্রধান নির্বাচক ফারুক আহমেদের নাম জোরেশোরে শোনা গেলেও নাজমুল আবেদিন ফাহিমও আছেন দৌড়ে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট