1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে কেউ মাফিয়া হতে চাইলে মুলার মতো তুলে ফেলবো – আবুল কালাম এমপি সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে শুভ জন্মদিন কবি ও গবেষক এনাম আনন্দ সংসদের প্রথম অধিবেশন আজ মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের ২০২৬–২০২৭ কার্যকালের নতুন কমিটি ঘোষণা। সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন (CIP), সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন সোহাগ। জসিম উদ্দিন সিআইপি মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি নির্বাচিত মনোহরগঞ্জে দুর্ধর্ষ দুই ডাকাত গ্রেপ্তার উত্তরায় ছায়াকুঞ্জ কল্যান সমিতির ইফতার মাহফিল নাছির উদ্দীন ফাউন্ডেশনের রওনাকে রমজান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জামায়াত নেতা ডা. তাহের ও রফিকুল ইসলামের ভোটের ফল চ্যালেঞ্জ

বাংলাদেশে ছাত্র আন্দোলনে ৬৫০ মৃত্যু : জাতিসঙ্ঘের প্রতিবেদন

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ৩২৪ বার পড়া হয়েছে

বাংলাদেশে সাম্প্রতিক বিক্ষোভ ও সরকার পতন কেন্দ্র করে গত ১৬ জুলাই থেকে ১১ অগাস্ট পর্যন্ত অন্তত ৬৫০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসঙ্ঘ।

এই সময়কার পরিস্থিতি নিয়ে একটি প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসঙ্ঘের মানবাধিকার-বিষয়ক কমিশন।

নিহতদের মধ্যে ৪ অগাস্ট পর্যন্ত ৪০০ কাছাকাছি মারা গেছেন। বাকি প্রায় ২৫০ জন ৫ ও ৬ অগাস্ট নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) প্রতিবেদন প্রকাশ উপলক্ষ্যে এক বার্তায় জাতিসঙ্ঘের মানবাধিকার কমিশনার ভলকার তুর্ক বলেন, বাংলাদেশের পালাবদল মানবাধিকার ও আইনের শাসনের ওপর ভিত্তি করে অন্তর্ভুক্তিমূলক শাসন ব্যবস্থা গড়ে তুলতে এক ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে।

তিনি বলেন,‘(মানবাধিকার) লঙ্ঘনের জন্য জবাবদিহিতা এবং যারা এর শিকার তাদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করাই মূল কাজ। পরিস্থিতি উত্তরণে জাতীয় পর্যায়ে উদ্যোগ নিতে হবে।’

এই প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ হিসেবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিস্তৃত পরিসরে তদন্তের কথা উল্লেখ করেন তুর্ক।

জাতিসঙ্ঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদনে মধ্য জুন থেকে শুরু হওয়া ছাত্র বিক্ষোভের পরিপ্রেক্ষিতে অন্তত ৩২ শিশুসহ শত শত মানুষ হতাহত হওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে।

অতিরিক্ত বল প্রয়োগ, গ্রেফতার ও নির্যাতনকে কেন্দ্র করে মানবাধিকার পরিস্থিতিও বর্ণিত হয়েছে রিপোর্টে।

কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক পক্ষসমূহ, অন্তর্বর্তী সরকার এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশে বেশ কিছু সুপারিশও করা হয়েছে।

সূত্র : বিবিসি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট