1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

লেবাসধারী –ফিরোজ আলম

এম.এ.মান্নান.মান্না
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ৩৮৮ বার পড়া হয়েছে
দেখতে সুন্দর লেবাসধারী!
সে যে বড়ই মুখোশধারী।
তাসবি হাতে মুখে দাঁড়ি!
ধন সম্পদ তার কাঁড়ি কাঁড়ি।
সালাতের সময় যায়, যা বলেছি দাও
নাহলে হবেনা কাজের ভাও।
খামটা পকেটে দাও, এবার বাড়ি যাও।
নিশ্চিত থেকো এবার হয়ে যাবে কাজ,
নাহলে জাহান্নামের আগুনের পরতে হবে তাজ।
তিনি তাই ইবাদতে থাকেন মশগুল।
উপায় নেই তার ধরবে ভুল।
ভুলে যায় প্রভুর বিচার সূক্ষ্ম ও নির্ভুল।
ধর্মীয় অনুভূতি আর লেবাস কে করে পুঁজি,
সবটাই লুটেপুটে খাচ্ছে বুঝি!
ধারণ করিয়া বেশ, সাজে দরবেশ
আহা বেশ বেশ বেশ!
এভাবে করে আয় যাহা,
আল্লাহর রাস্তার খরচও করে তাহা
কত ভালো মানুষ আহা!
সুদ-ঘুষ আর করে দুর্নীতি, কামাই করো রোজ,
বছরান্তে গরিব-দুঃখীকে করাও গোশ্ত- রুটি ভোজ।
মসজিদ মন্দিরেও করো দান,
সবার কাছে সাজো তুমি কতইনা মহান!
সবাইকে যদিও দিতে পারো ফাঁকি,
সৃষ্টিকর্তাকে কেমন করে দেবে ফাঁকি?
ওরে ভন্ড, ওরে প্রতারক
কেমন করে মারো পরের হক।
একবারও কি হয় না স্মরণ,
যে কোনো সময় হতে পারে মরন।
নাটাই হাতে প্রভু, ঘুড়ি দিয়েছে ছাড়ি,
উড়তে উড়তে যেতে চায় আকাশ ছাড়ি।
পাপের বোঝা হয়ে গেলে ভারী,
সহ্যের সীমা যায় যে ছাড়ি।
নিমিষেই প্রভু সব নেয় যে কাড়ি,
মান-সম্মান আর বাড়ি-গাড়ি।
তারিখ:৮/৭/২০২৪
সময়:রাত ১১:১৫ মিনিট

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট