1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগে ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ, লাইসেন্স বাতিলের দাবি কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত ৪ লাকসামে জমিরিয়া নাছিরুল উলুম মাদরাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খলিলুর রহমান ও সালেহা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ উন্নয়ন কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মনোহরগঞ্জে কেউ মাফিয়া হতে চাইলে মুলার মতো তুলে ফেলবো – আবুল কালাম এমপি সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে শুভ জন্মদিন কবি ও গবেষক এনাম আনন্দ সংসদের প্রথম অধিবেশন আজ

মহীয়সী নারী –এম,এ,মাসুদ মিঞা

এম.এ.মান্নান.মান্না
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ৩৫২ বার পড়া হয়েছে
তোমার কষ্ট দেখে মনটা কাঁদে,
আমি তাঁকাতে পারিনা তোমাতে।
তোমার মায়াবী চেহারায় বিষন্নতা,
আমার হৃদয় মন্দিরে রক্তের শ্রোত।
দিবানিশি ভাবি,শুধু ভাবি তোমার জন্য,
কোথা থেকে আচমকা কী হয়ে গেলাে!
আমিই পারিনা সইতে,তুমি কীভাবে পারো,
ধৈর্যের বাঁধ,ভেঙে,যেন ফেলোনা কখনো।
সব প্রতিবন্ধকতা দূর করে এগিয়ে যাও,
নির্ভরতা নিয়ে,ভয় ভাবনা হীন সম্মুখ পানে।
আমি জানি তুমি পারবে,তুমি বিজয়ী হবে,
গায়েবি মদদ আসবে,ঐ আসমান থেকে।
তুমি সুন্দর,পূত-পবিত্র বিদুষী ক্ষনজন্মা নারী,
দুঃখের চোরা বালিতে আটকে গেছো,দূর করো।
তোমার মুখে উড়ুক হাসির ফোয়ারা,দুঃখ ঘুচে যাক,
দুধের ভাতে থাকো অনন্তকাল ধরে,এগিয়ে যাও তুমি।
আছি,থাকবো,তোমার মায়াবী মুখে হাসি ফোঁটাতে,
তোমার জন্য শুভ কামনা,তুমি হও মহীয়সী নারী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট