1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে দৈনিক পত্রিকা সরবরাহ পুনরায় চালু হোক পরিচ্ছন্ন কর্মীদের আবাসন প্রকল্পের মালামাল চুরি, সাব-ঠিকাদার শফিক গ্রেপ্তার কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’র নির্বাচন ও সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার উপদেষ্টা নির্বাচিত হওয়ায় অভিনন্দন কুউক চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সরোয়ার জাহান দোলনের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি নেতার সৌজন্য সাক্ষাৎ মনোহরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আহত অন্তত ২০ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার কমিটি গঠন। মজিব সভাপতি, আনোয়ার সম্পাদক ও নুরুননবী চৌধুরী সাংগঠনিক নির্বাচিত. মনোহরগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত মনোহরগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ মনিরের কবর জিয়ারত ও দোয়া মাহফিল

বাংলার প্রাণ —আমিনা খাতুন দিপা

এম.এ.মান্নান.মান্না
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ৩৫৯ বার পড়া হয়েছে
নীলিমা যেন গাঢ় নীলের উপর সাদা রং,
এ-যেনো কোনো শিল্পীর ক্যানভাসে আঁকা ছবি।
আমি তুরাগ নদীর তরীতে বসে আছি;
নদীর পানির জোয়ার ভাটার সাথে চলছে বাতাসের ভীষণ মাতামাতি!
আহ! সাথে যোগ দিয়েছে কচুরিপানা,
রঙীন প্রজাপতি, সোনালী ফড়িং,
ওদের আনন্দে একটুও নেই কমতি।
নেই কোনো ভাবনা ; অথচ আমার ভাবনা ক্লেশ কুঁচকানো ভালে;
গালের পরে রোদ্দুর লুটোপুটি খাচ্ছে অবিরত।
গাঙ্গের নয়া পানির গন্ধ,
ঢেউয়ে ঢেউয়ে মন মাতিয়ে নীল নীলিমায় করেছে সন্ধি।
সন্ধ্যায় সূর্যদেব বসেছেন পাটে,
আলো ছায়ার স্নিগ্ধতায় হারিয়ে গেলাম নদীর তীরের কাশবনে।
কংক্রিটের চার দেয়াল থেকে আজ আমি মুক্ত : কলমি লতা, বেলে হাঁস,
মাছরাঙা, আকাশপানে উড়ন্ত পাখিদের ডানা ঝাপটানো নৃত্য,
জেলেদের জালে মাছেদের ঘ্রাণ,
পানিতে মাঝির বৈঠার ছলাৎ ছলাৎ শব্দ,
অচেনা কিশোর কিশোরীদের যুগল,
নদী তীরে বটের লাল লাল ফলের নিটোল নীরবতা,
আমি এরই মাঝে খুঁজে পাই অবারিত বাংলার প্রাণ।
লেখা: ২২/০৬/২০২০

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট