1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪.৩৫ বিলিয়ন ডলার অভিনেতা সোহেল খান আর নেই শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফিরিয়ে আনা যেতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরতে হবে, লাল গালিচায় নয়’ বিশিষ্ট সমাজসেবক সুহাইল ইবনে আজিজ রানার মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের গভীর শোক প্রকাশ আলী নকীপুর স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মনোহরগঞ্জে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ মনোহরগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম মনোহরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মনোহরগঞ্জে বাইশগাঁও বাজারের ব্রিজের গার্ডার ভাঙার অভিযোগ, তদন্তে এলজিইডি

জীবন চলে নিয়ত ও কর্মে” — – আলমগীর হোসেন

এম.এ.মান্নান.মান্না
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ৩৫৭ বার পড়া হয়েছে
জীবন চলে জীবনের গতিতে
শুনেনা মানুষের কথা
যদি শুনতো জীবন মানুষের কথা
তবে হতো জীবন মানুষের চাওয়ার মতন।
মানুষ চায় জীবনে করবে অনেককিছু
কখনো ভাবে জীবন সাজাবে
নির্ঝঞ্ঝাট আরাম আয়াসে
কিন্তু বাস্তবতা বড়ই কঠিন এবং নির্মম
মিলেনা জীবন মানুষের ভাবনার মতন।
আসলে কি দোষ জীবনের
ভেবে দেখেছি কি কখনও আমরা
জীবনের কি আছে কিছু করার ক্ষমতা
যদি মানুষ হিসাবে আমরা না করি ?
মানুষের আছে নিয়তি
যাহা বিধাতা কর্তৃক ঠিক করা
যে নিয়তি করে নির্ভর
মানুষের আন্তরিক নিয়তের উপর।
মানুষের অন্তর জানেন অন্তর্যামী
তিনি যে একমাত্র সৃষ্টিকর্তা
তাই নিয়তটা যদি হয় একাগ্রচিত্তে
পূরণ করেন তিনি তাহা মানুষের জীবনে
হোক সেটা ভালো কিংবা মন্দ
কারণ ওটা যে ঘটে মানুষের অন্তর ও কর্মের মিলনে।।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট