1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগে ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ, লাইসেন্স বাতিলের দাবি কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত ৪ লাকসামে জমিরিয়া নাছিরুল উলুম মাদরাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খলিলুর রহমান ও সালেহা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ উন্নয়ন কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মনোহরগঞ্জে কেউ মাফিয়া হতে চাইলে মুলার মতো তুলে ফেলবো – আবুল কালাম এমপি সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে শুভ জন্মদিন কবি ও গবেষক এনাম আনন্দ সংসদের প্রথম অধিবেশন আজ

মায়ের হাসি –এম.এ.মান্নান.মান্না

এম.এ.মান্নান.মান্না
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ৩১৩ বার পড়া হয়েছে

মায়ের মুচকি হাসি ঈদের চাঁদের মতো

মা তোমায় ভালোবাসি বুঝাবো তা কতো,

ঈদের চাঁদতো আসে মা বছর ঘুরে ঘুরে

তুমিতো মা সেই করে গেলে এলেনা আর ফিরে।

 

ঈদের দিনে জড়িয়ে ধরে দিতে আমার মুখে চুম

এখনতো মা আমার চোখে নেইতো আর ঘুম,

তুমিতো মা নেই কোথাঁও নেই ঈদের খুশি

কাকে আজ জড়িয়ে ধরে মাগো বলবো ভালোবাসি।

 

আজ কেন মা ঈদের দিন লাগেনা ঈদের মতো

চাবিদিকে আজ বিষাদময় অশ্রু ঝরে অভিরত,

তুমিতো মা চলে গেছে আমায় ফেলে দুরে

আজ কেউ মা জড়িয়ে ধরেনা ভালোবাসি বলে।

 

ঈদের নামাজ পড়ে এসে ঘরে থাকি বসে

কেইতো মা আজ করেনা আদর একটু কাছে বসে,

বুক ফেটে মা কান্নাঁ আসে তোমার কথা ভেবে

ঈদের দিনে ঈদ হয়না মা আমার  কান্নাঁর জলে যাই ভেসে।

 

মাগো তুমি যেথায় থাকো একটু দোয়া করো

স্বপ্নে এসে কাছে এসে মাথায় একটু হাত বুলিয়ে দিও,,

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট