1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

খালেদা জিয়ার অবস্থা ক্রিটিক্যাল, দোয়া চাইলেন মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২২ জুন, ২০২৪
  • ২৮৮ বার পড়া হয়েছে

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে। অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকরা এখন ভেতরে কাউকে যেতে দিচ্ছেন না।’

শনিবার খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের সদস্যদের সঙ্গে আলোচনার পর এভারকেয়ার হাসাপাতালে অপেক্ষমান সাংবাদিকদের তিনি এ কথা জানান।

এদিকে বিএনপি চেয়ারপারসনের খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘ম্যাডাম সিসিইউতে ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। চিকিৎসা চলছে।’

 

বিএনপির একটি সূত্র জানিয়েছে, হৃদরোগ সংক্রান্ত জটিলতা নিয়ে এবার হাসপাতালে ভর্তি হয়েছেন খালেদা জিয়া। হৃদস্পন্দন কমে গেছে। রক্তচাপেও সমস্যা আছে।

মির্জা ফখরুল আরও বলেন, খালেদা জিয়ার অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকরা এখন ভেতরে কাউকে যেতে দিচ্ছেন না। আমি তার চিকিৎসা নিয়োজিত ডাক্তারদের সঙ্গে কথা বলে যেটা বুঝলাম, তার অবস্থা বেশ ক্রিটিক্যাল। এসময় খালেদা জিয়ার সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চান বিএনপি মহাসচিব।

গুলশানের ভাড়াবাসা ‘ফিরোজা’য় হঠাৎ খালেদা জিয়ার শ্বাস কষ্ট বেড়ে গেলে শনিবার রাত সাড়ে ৩টার দিকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচবি রুহুল কবির রিজভী দলীয় চেয়ারপারসনের স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকয়োর হাসপাতালে যান। বাদ যোহর তিনিসহ নেতা-কর্মীরা খালদো জিয়ার রোগ মুক্তি কামনা করে মিলাদ ও দোয়ায় অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট