1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগে ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ, লাইসেন্স বাতিলের দাবি কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত ৪ লাকসামে জমিরিয়া নাছিরুল উলুম মাদরাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খলিলুর রহমান ও সালেহা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ উন্নয়ন কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মনোহরগঞ্জে কেউ মাফিয়া হতে চাইলে মুলার মতো তুলে ফেলবো – আবুল কালাম এমপি সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে শুভ জন্মদিন কবি ও গবেষক এনাম আনন্দ সংসদের প্রথম অধিবেশন আজ

ময়মনসিংহে পুকুরে ডুবে দুই ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ২৫৫ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ফুলপুরে পুকুরের পানিতে ডুবে সহোদর দুই ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার রূপসী ইউনিয়নের রামকৃষ্ণ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো উপজেলার রামকৃষ্ণ গ্রামের মন্নাছ আলীর মেয়ে নূসরাত জাহান (৮), রফিকুল ইসলামের মেয়ে সানিয়া আক্তার (৮) ও ছেলে মেহেদী হাসান (৬)।

 

রূপসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ সুলতান চৌধুরী বিষয়টি নিশ্চিত বলেন, পুকুরের পাশে খেজুর গাছ থেকে পানিতে ঝরে পড়া খেজুর তুলে আনতে গিয়ে তিন শিশু পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় একজন পুকুরের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় এক শিশুকে পানিতে ভাসতে দেখে। পরে একে একে তিন শিশুর মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।

ফুলপুর থানার ওসি মাহবুবুর রহমান জানান, পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। বিষয়টি খুব হৃদয় বিদারক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট