1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে বাইশগাঁও বাজারের ব্রিজের গার্ডার ভাঙার অভিযোগ, তদন্তে এলজিইডি মদিনায় মহি কন্ট্রাক্টিং কোম্পানির প্রথম বর্ষপূর্তি উদযাপন আগামীকাল সকাল ১০টায় কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পাচ্ছেন মেজর আখতারুজ্জামান আকাশে তাকিয়ে থাকি -কোহিনূর আক্তার মনোহরগঞ্জে এনসিপির নতুন কমিটি নিয়ে অসন্তোষ, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি মনোহরগঞ্জে আমতলী উচ্চ বিদ্যালয়ের মাটি বিক্রির অভিযোগ অস্বীকার করে ঠিকাদারের সংবাদ সম্মেলন মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের ১৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা: সভাপতি মোবারক, সম্পাদক মেহেদী মনোহরগঞ্জে আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত অস্ত্রের মহড়ার টিকটক ভিডিও: মনোহরগঞ্জে কিশোর গ্যাং লিডার গ্রেফতার মনোহরগঞ্জে শিক্ষিকার অপসারণ দাবিতে মানববন্ধন।

স্বপ্ন — মোঃ ছালে আহম্মদ

এম.এ.মান্নান.মান্না
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ৪২৩ বার পড়া হয়েছে
ওগো মোর প্রিয়,
শুধু স্বপ্নেই দেখা দিও।
অনুপস্থিতির জন্য কাহাকেও
জবাবদিহি করতে হবে না।
লোক লজ্জার থাকবেনা কোনো বালাই,
চল মোরা স্বপ্নেই পালাই।
তোমার আমার হবেনা অর্থ দন্ড,
গুণে ধরা সমাজ করবেনা মোর জরিমানা,
তোমার বাবাও চাইবেনা আমার কারাদণ্ড।
তুমি লিওনার্দোর আঁকা বিখ্যাত ছবি ‘ মোনালিসা’
চল যাই ঘুরে আসি ভূস্বর্গ কাস্মীর লাগবে না ভিসা।
কারণ যাচ্ছিতো স্বপ্নের প্লেনে চড়ে।
চল যাই ঢাকার হোটেল শেরাটন,
পেট পুরে খাবার খাব নেই কোনো টেনশন।
কারণ স্বপ্নেইতো খাচ্ছি অর্থের কী প্রয়োজন?
ওগো মোর স্বপ্নের রানী বিলকিস,
এখনো রীতিমতো তোমাকে করছি মিস।
এতক্ষণ যা কিছু হয়েছে কাহাকেও বলিও না,
স্বপ্নের কথা কাউকে বলা সম্পূর্ণ মানা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট