1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগে ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ, লাইসেন্স বাতিলের দাবি কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত ৪ লাকসামে জমিরিয়া নাছিরুল উলুম মাদরাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খলিলুর রহমান ও সালেহা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ উন্নয়ন কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মনোহরগঞ্জে কেউ মাফিয়া হতে চাইলে মুলার মতো তুলে ফেলবো – আবুল কালাম এমপি সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে শুভ জন্মদিন কবি ও গবেষক এনাম আনন্দ সংসদের প্রথম অধিবেশন আজ

পুলিশ সদস্য খুনের ঘটনায় তদন্ত কমিটি

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১০ জুন, ২০২৪
  • ৩৫০ বার পড়া হয়েছে

রাজধানীর বারিধারায় ডিউটিরত অবস্থায় পুলিশ কনস্টেবল মনিরুল ইসলামকে তার সহকর্মী কাউসার আহমেদের গুলি করে হত্যার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সোমবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্রাইম অ্যান্ড অপারেশন্স বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার ড. খ. মহিদ উদ্দিন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তার তথ্যমতে, হত্যাকাণ্ডের তদন্তের জন্য ডিসি গুলশানকে প্রধান করে তিন সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে।

 

প্রসঙ্গত, শনিবার (৮ জুন) রাতে বারিধারায় ফিলিস্তিন দূতাবাসের নিরাপত্তার দায়িত্বে ছিলেন কনস্টেবল মনিরুল এবং কাউসার। রাত পৌনে ১২টার দিকে হঠাৎ সহকর্মী মনিরুলকে নিজের বন্দুক দিয়ে গুলি করেন কনস্টেবল কাউসার। এতে ঘটনাস্থলেই মারা যান মনিরুল। এ সময় কাউসারের এলোপাতাড়ি গুলিতে সাজ্জাদ হোসেন নামে জাপান দূতাবাসের এক গাড়িচালক আহত হন। ঘটনার সময় ওই পথ দিয়ে যাচ্ছিলেন সাজ্জাদ। বর্তমানে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট