1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগে ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ, লাইসেন্স বাতিলের দাবি কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত ৪ লাকসামে জমিরিয়া নাছিরুল উলুম মাদরাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খলিলুর রহমান ও সালেহা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ উন্নয়ন কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মনোহরগঞ্জে কেউ মাফিয়া হতে চাইলে মুলার মতো তুলে ফেলবো – আবুল কালাম এমপি সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে শুভ জন্মদিন কবি ও গবেষক এনাম আনন্দ সংসদের প্রথম অধিবেশন আজ

বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ৯ জুন, ২০২৪
  • ২৬০ বার পড়া হয়েছে
সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ আজ রবিবার বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৪ এর উদ্বোধন করেন। এ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান ঢাকা সেনানিবাসের শহিদ মঈনুল রোড এলাকায় একটি  বকুল গাছের চারা রোপণের মাধ্যমে ঢাকাসহ দেশের সকল সেনানিবাস ও ডিওএইচএস এলাকা এবং জলসিঁড়ি আবাসন প্রকল্প এলাকায় ভিডিও টেলি কনফারেন্সের (ভিটিসি) মাধ্যমে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।

‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে গত ৫ জুন জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেককে পরিবেশ রক্ষায় বসতবাড়ির চারপাশ ও অফিসের ফাঁকা স্থানে অন্তত তিনটি করে গাছ লাগানোর আহবান জানিয়েছেন। সেই লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৪ এ সকল সেনানিবাস, প্রশিক্ষণ এলাকা, ফায়ারিং রেঞ্জ এলাকা, ডিওএইচএস এলাকা এবং জলসিঁড়ি আবাসন প্রকল্প এলাকায় ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির বৃক্ষসহ সৌন্দর্য্যবর্ধক গাছের চারা রোপণ করা হবে, যা আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলমান থাকবে।

দেশের বনজ সম্পদ বৃদ্ধি ও পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে সকলকে স্বপ্রণোদিত হয়ে বৃক্ষরোপণে উৎসাহিত করাই এই বৃক্ষরোপণ কর্মসূচির মূল উদ্দেশ্যে। অনুষ্ঠানে সেনাসদর ও ঢাকা অঞ্চলের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাগণ, জেসিও ও অন্যান্য পদবির সেনাসদস্যবৃন্দ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট