1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগে ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ, লাইসেন্স বাতিলের দাবি কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত ৪ লাকসামে জমিরিয়া নাছিরুল উলুম মাদরাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খলিলুর রহমান ও সালেহা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ উন্নয়ন কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মনোহরগঞ্জে কেউ মাফিয়া হতে চাইলে মুলার মতো তুলে ফেলবো – আবুল কালাম এমপি সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে শুভ জন্মদিন কবি ও গবেষক এনাম আনন্দ সংসদের প্রথম অধিবেশন আজ

ঝালকাঠিতে উপজেলা নির্বাচনে প্রতিপক্ষের হামলায় আহত ৬

ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৯ জুন, ২০২৪
  • ২৮৬ বার পড়া হয়েছে

স্থগিত হওয়া দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে রাজাপুর ও কাঠালিয়ায় শেয়ার মার্কেট চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের হামলায় ৫ জন আহত হয়েছে।

রবিবার দুপুরে রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের কেওতা মাদ্রাসা সেন্টারে রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি দোয়াত কলম প্রতীকে ভোট চাইতে আসলে উত্তেজনা সৃষ্টি হয়।

দোয়াত কলম প্রতীকের প্রার্থী মিলন মাহমুদ বাচ্চুর সমর্থকদের উপর হামলা চালায় মোটরসাইকেল সমর্থকরা। এতে মোটরসাইকেল প্রতীকের ৫ কর্মী আহত হয়েছে। আহতদের চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম এ পাঠানো হয়েছে।

 

অপরদিকে কাঁঠালিয়া উপজেলার আওড়াবুনিয়া ইউনিয়নের পূর্ব আওড়াবুনিয়া কেন্দ্রের পাশে আওড়াবুনিয়া বাজারে দোয়াত কলম প্রতীকের সমর্থক আওড়াবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যানের নেতৃত্বে কাপ পিরিচ প্রতীকের সমর্থকদের উপর হামলা চালানো হয়। এতে ৩/৪জন আহত হয়েছে। এরমধ্যে ১ জনের অবস্থা গুরুতর। তাদের উদ্ধার করে কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

রাজাপুর থানার ওসি আতাউর রহমান ও কাঁঠালিয়া থানার ওসি নাসির উদ্দীন সরকার বলেন, অভিযোগ শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট