1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগে ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ, লাইসেন্স বাতিলের দাবি কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত ৪ লাকসামে জমিরিয়া নাছিরুল উলুম মাদরাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খলিলুর রহমান ও সালেহা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ উন্নয়ন কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মনোহরগঞ্জে কেউ মাফিয়া হতে চাইলে মুলার মতো তুলে ফেলবো – আবুল কালাম এমপি সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে শুভ জন্মদিন কবি ও গবেষক এনাম আনন্দ সংসদের প্রথম অধিবেশন আজ

ভিডিও করাই কাল হলো যুবকের

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৮ জুন, ২০২৪
  • ২৮১ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের ইলিয়ট ব্রিজের উপর জিপ গাড়ির উপরের ঢাকনা সরিয়ে ভিডিও করছিল যুবক রবিউল আজিম তনু। হঠাৎ অসাবধানতাবশত ব্রিজের বারের সাথে মাথার পেছনে ধাক্কা লাগে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রবিউল আজিম তনু সাতক্ষীরা জেলার কলেরোয়া থানার গোপিনাথপুর গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে। তিনি ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতেন।

সিরাজগঞ্জ সদর থানার ওসি সেরাজুল ইসলাম জানান, শহরের এস এস রোডে একটি রেস্টুরেন্ট উদ্বোধন করতে ঢাকা থেকে আসেন ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীসহ কয়েকজন যুবক। ভোর পাঁচটার দিকে তিনজন প্রাইভেটকার নিয়ে ইলিয়ট ব্রিজের উপর দিয়ে যাচ্ছিল।

 

এসময় তনু গাড়ির উপরের ঢাকনা সরিয়ে ভিডিও করছিল। এ অবস্থায় ব্রিজের উপরে থাকা বারের সাথে মাথার পেছনে সজোরে ধাক্কা লাগে। এতে সে গুরুতর আহত হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তনুকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, লাশ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। গাড়িটি জব্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট