1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগে ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ, লাইসেন্স বাতিলের দাবি কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত ৪ লাকসামে জমিরিয়া নাছিরুল উলুম মাদরাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খলিলুর রহমান ও সালেহা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ উন্নয়ন কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মনোহরগঞ্জে কেউ মাফিয়া হতে চাইলে মুলার মতো তুলে ফেলবো – আবুল কালাম এমপি সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে শুভ জন্মদিন কবি ও গবেষক এনাম আনন্দ সংসদের প্রথম অধিবেশন আজ

ফুটলো কদম ডালে –মুক্তা পারভীন

এম.এ.মান্নান.মান্না
  • প্রকাশিত: শনিবার, ৮ জুন, ২০২৪
  • ২৫২ বার পড়া হয়েছে
আষাঢ় শ্রাবণে বাদল নিয়ে
ফুটলো কদম ডালে
জুঁই মালতী বকুল ফুটে
ময়ুর পেখম তুলে।
নদীর বুকে পাল তোলা নাও
চলছে সারি সারি
মাঝে মাঝে সুর্যি মামা
খেলছে লুকোচুরি।
মিঠা পানির মাছগুলো সব
আসছে ধেয়ে ঘাটে
দামাল ছেলে মাছের নেশায়
বড়শি নিয়ে ছুটে।
ছোট্ট বেলায় নৌকা নিয়ে
মাছ ধরার ছলে
শাপলা শালুক তুলতে যেতাম
আমরা দলে দলে।
দরিয়া যেন ফোলে উঠে
ভরা যৌবন তার
ভাঙছে ঢেউয়ে মধুমতির
এ- কুল ও-কুল পাড়।
তরুলতায় বৃষ্টির জল
মুক্তো দানার মতো
দিবানিশি ঝরছে কেবল
ঝরছে অবিরত।
বর্ষণ মুখর দিনটা যেন
আলো আঁধারের খেলায়
সময় গুলো যাচ্ছে চলে
গল্পে হেলায় হেলায়।
বিলের ধারে ঝিলের জলে
লাল পদ্ম ফুটে
টিনের চালে বৃষ্টির ছন্দে
ঘুম যেন যায় টুটে।
রিমঝিম রিমঝিম বৃষ্টিতে
উদাসী হলো মন
তোমার বিরহে ক্ষণে ক্ষণে
হারায় সারাক্ষণ।
তারিখঃ ০৮/০৬/২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট